• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তদ্বির নয়, মেধাকেই গুরুত্ব দেবে সরকার: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক    ১৩ মার্চ ২০২৬, ১০:৩৭ পি.এম.
স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

সরকার সব ক্ষেত্রে তদ্বির নয়, মেধার গুরুত্ব দেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৩ মার্চ) বিকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তন-এ ঠাকুরগাঁও জেলা সমিতির আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অনেক তরুণ চাকরির খোঁজে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু শুধু চাকরির পেছনে ছুটলে হবে না। নিজেদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বিনিয়োগ করতে হবে এবং ছোট ছোট উদ্যোগ নিয়ে কাজ করতে হবে।

মির্জা ফখরুল বলেন, সমাজে মেধাকে প্রাধান্য দিতে হবে। শুধু পরিচয় বা তদ্বিরের মাধ্যমে সুযোগ পাওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি বলেন, প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত নানা ধরনের তদ্বির নিয়ে মানুষ তার কাছে আসেন। এসবের মধ্যে বদলি বা পদায়ন সংক্রান্ত বিষয়ও থাকে। প্রয়োজনীয় ক্ষেত্রে এসব করা লাগতে পারে, তবে এগুলোকে যদি প্রধান গুরুত্ব দেওয়া হয় তাহলে সমস্যা তৈরি হবে।

নিজ জেলা ঠাকুরগাঁওয়ের উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সেখানে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, চার লেনের সড়ক নির্মাণসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন এবং স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করা হবে।

সমিতির নামে বিভক্তি সৃষ্টির সমালোচনা করে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা সমিতির সদস্যসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/সবুজ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের বিরুদ্ধে তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্র
কর্মক্ষেত্রে জোরপূর্বক শ্রম বাংলাদেশের বিরুদ্ধে তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্র
জাতীয় স্মৃতিসৌধে ৩ দিন প্রবেশ বন্ধ
জাতীয় স্মৃতিসৌধে ৩ দিন প্রবেশ বন্ধ
বিরোধী দলকে ধৈর্য ধরার আহ্বান আবদুস সালামের
বিরোধী দলকে ধৈর্য ধরার আহ্বান আবদুস সালামের