• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মির্জা আব্বাসকে আপাতত সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক    ১৩ মার্চ ২০২৬, ০৫:০৬ পি.এম.
মির্জা আব্বাসের চিকিৎসার জন্য ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে সিদ্ধান্ত নেয়া হয়-ছবি: সংগৃহীত

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, “এ মুহূর্তে তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না। তার পরিবার দেশের চিকিৎসার প্রতি আস্থাশীল। তবে পরবর্তীতে মেডিকেল বোর্ড যদি মনে করে, উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে।”

ডা. রফিকুল আরও জানান, আজ মির্জা আব্বাসের চিকিৎসার জন্য ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। পরিবারের সদস্যদের সম্মতিও গ্রহণ করা হয়েছে। সেই অনুযায়ী মির্জা আব্বাসের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

এর আগে জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের খোঁজখবর নেন। মেডিকেল বোর্ডের সদস্যরা তার চিকিৎসার সর্বশেষ অবস্থা প্রধানমন্ত্রীর সঙ্গে শেয়ার করেন।

গত বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।  

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী
মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী
মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী
মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রথম দিন ওয়াকআউট না করলেও পারত বিরোধী দল: স্পিকার
প্রথম দিন ওয়াকআউট না করলেও পারত বিরোধী দল: স্পিকার