• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন:

বগুড়ায় সাংবাদিকদের অনুদান ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ

বগুড়া প্রতিনিধি    ১৩ মার্চ ২০২৬, ০৩:৪৭ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

বগুড়া শহরের একটি কনভেনশন সেন্টারে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের আর্থিক অনুদান এবং সাংবাদিকদের মেধাবী সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শুক্রবার (১৩ মার্চ) সকালে রাজশাহী বিভাগের সাত জেলার সাংবাদিকদের আর্থিক সহায়তা এবং সাংবাদিক পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, দেশে জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে। রাষ্ট্রে জবাবদিহিতা থাকলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এমন পরিস্থিতিতে পড়ত না বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, সাংবাদিকদের জন্য নেওয়া এসব উদ্যোগ কোনো দয়া বা অনুদান নয়; বরং এটি গণমাধ্যমকে শক্তিশালী করার একটি প্রচেষ্টা। 

মন্ত্রী আরও বলেন, বগুড়াবাসী দীর্ঘদিন যেসব অধিকার থেকে বঞ্চিত হয়েছেন সেগুলো তালিকা করে ধাপে ধাপে ফিরিয়ে দেওয়া হবে। গণতন্ত্র টিকিয়ে রাখতে এবং রাষ্ট্রের কার্যক্রম জনগণের সামনে তুলে ধরতে স্বাধীন গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের সব কর্মকাণ্ড আয়নার মতো তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। সাংবাদিকদের দেওয়া অর্থ কোনো অনুদান নয়, এটি তাদের প্রাপ্য। গত ১৭ বছরে সাংবাদিকরা স্বৈরাচারের বিরুদ্ধে কলম দিয়ে লড়াই করেছেন এবং সেই সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য  রাখেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, জেলা বিএনপি'র সভাপতি রেজাউল করিম বাদশা সহ সাংবাদিক নেতারা।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগের সাত জেলার ৫১ জন সাংবাদিককে আর্থিক সহায়তা এবং ৪৬ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।

ভিওডি বাংলা-আ. স. ম. জাকারিয়া/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোংলার সেই বিয়ে বাড়িতে এখন এক সমুদ্র শোক, উঠোনে লাশের সারি
মোংলার সেই বিয়ে বাড়িতে এখন এক সমুদ্র শোক, উঠোনে লাশের সারি
রামপালে নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন
রামপালে নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন
চট্টগ্রামে ছাত্রশিবিরের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল
চট্টগ্রামে ছাত্রশিবিরের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল