• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৩ মার্চ ২০২৬, ০২:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে চিকিৎসাধীন মির্জা আব্বাস। যিাদও তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার কথা রয়েছে। 

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব সুজন মাহমুদ এ তথ্য জানান।

এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।  প্রধানমন্ত্রী তারেক রহমান তার শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন বলে সাংবাদিকদের জানান সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘তাকে (মির্জা আব্বাস) হাসপাতালে নিউরো আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী তার সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন এবং তার শারীরিক অবস্থা তাকে অবহিত করা হচ্ছে।’

মির্জা আব্বাসের সুচিকিৎসার জন্য ইতিমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে জানিয়ে জাহিদ হোসেন বলেন, বোর্ডে দেশের সিনিয়র নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নেওয়ারও প্রস্তুতি রাখা হয়েছে।

গত বুধবার রাতে অসুস্থ হয়ে জ্ঞান হারালে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় মির্জা আব্বাসকে। বৃহস্পতিবার রাতে তাকে দেখতে হাসপাতালে যান স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। এ সময় তার শারীরিক অবস্থা সম্পর্কে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তারা।

ভিওডি বাংলা/আরআর/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
গণপরিবহন ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে: সড়কমন্ত্রী
গণপরিবহন ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে: সড়কমন্ত্রী
৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে: রেলপথ মন্ত্রী
৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে: রেলপথ মন্ত্রী