• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মোংলার সেই বিয়ে বাড়িতে এখন এক সমুদ্র শোক, উঠোনে লাশের সারি

নিজস্ব প্রতিবেদক    ১৩ মার্চ ২০২৬, ০২:৪০ পি.এম.
ছবি: সংগৃহীত

ছবিটি দেখে কে বলবে—এটি একটি বিয়ে বাড়ির ছবি? দেখে মনে না হলেও এ কান্নার রোল, শোক, মতিম, স্বজন হারানোর আজাহারি, কান্নায় ভারি হয়ে ওঠা আঙিনা মোংলার সাত্তার লেনের সেই বিয়ে বাড়ির, যেখানে বৃহস্পতিবার গভীর রাতে একটি সড়ক দুর্ঘটনা তছনছ করে দেয় বিয়ের আনন্দ, উচ্ছ্বাস, হাসি, গান ও নাচ। সেখানে এখন এক সমুদ্র শোক। কারও মুখে কথা নেই। এ কান্নার যেন জবাব নেই। নেই এক রত্তি সান্তনা।

খুলনা-বাগেরহাট রামপালে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় বরসহ ১৪ জন নিহত হন। বরের পরিবারের ৯ জনের মৃত্যু হয়। তাদের মরদেহ মোংলার নিজ বাড়িতে আনার পর হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়। যেনো কাঁদছে পুরো মোংলা এলাকা। সবমিলিয়ে যে পরিবারটি নববধূর পদচারণায় মুখর হওয়ার কথা, অতিথিদের হৈহুল্লোরে মুখর হওয়ার কথা—সেখানে এখন শূন্যতা ও অনিশ্চয়তা ভর করেছে, ভাবনার বাইরের এক নির্মম গল্প।

মোংলা পৌর শহরের সাত্তার লেনের বাড়িটিতে শুক্রবার (১৩ মার্চ ২০২৬) সকাল থেকেই মানুষের ঢল নেমেছে। আত্মীয়স্বজন, প্রতিবেশী ও দূর-দূরান্ত থেকে ছুটে আসা মানুষ কেউ নিথর দেহগুলোর পাশে বসে বিলাপ করছেন, কেউ আবার নির্বাক দাঁড়িয়ে তাকিয়ে আছেন। কান্নার শব্দে পুরো এলাকায় তৈরি হয়েছে শোকের ভারী পরিবেশ।

সেই উঠানেই রাখা হয়েছে পৌর বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, তার ছেলে, মেয়ে, পুত্রবধূ ও নাতি-নাতনিদের লাশ। স্বজনদের আর্তনাদে ভারী হয়ে উঠছে পরিবেশ। অনেকেই বলছেন, এমন হৃদয়বিদারক দৃশ্য মোংলার মানুষ আগে কখনো দেখেনি।

স্বজনেরা বলছেন, আনন্দের বিয়ের আয়োজন শেষ করে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে যে এমন মর্মান্তিক পরিণতি অপেক্ষা করছিল, তা কেউ কল্পনাও করেনি। মুহূর্তেই আনন্দের সেই যাত্রা রূপ নেয় শোকের মিছিলে।

ভিওডি বাংলা/আরআর/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে ছাত্রশিবিরের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল
চট্টগ্রামে ছাত্রশিবিরের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল
মধুপুরে যুবদল নেতার আয়োজনে ইফতার-দোয়া মাহফিল অনুষ্ঠিত
মধুপুরে যুবদল নেতার আয়োজনে ইফতার-দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাঙ্গাবালীতে জেলেদের সমুদ্র নিরাপত্তা সরঞ্জাম বিতরণ
রাঙ্গাবালীতে জেলেদের সমুদ্র নিরাপত্তা সরঞ্জাম বিতরণ