• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা ভারতে ধনী তারকাদের শীর্ষে শাহরুখ খান CHDNEWS24 এর ৫ম বর্ষপূর্তি উদযাপন, ভিওডি বাংলার শুভেচ্ছা গণপরিবহন ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে: সড়কমন্ত্রী চট্টগ্রামে ছাত্রশিবিরের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে: রেলপথ মন্ত্রী মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন শনিবার ইরান আর আগের মতো নেই: নেতানিয়াহু জিয়া পরিবারের প্রতি কমিটমেন্ট ছিল নিখাদ ও দ্বিধাহীন: ছাত্রদল নেতা তারিক

গণপরিবহন ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে: সড়কমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৩ মার্চ ২০২৬, ১২:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

আগামী ১৫ মার্চ থেকে দেশের গণপরিবহন সুষ্ঠুভাবে চলাচলের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে এবং তেলের মূল্য বাড়ানো হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

মন্ত্রী জানান, জ্বালানি মন্ত্রী তাকে বিষয়টি নিশ্চিত করেছেন। ফলে, জ্বালানির কারণে গণপরিবহনের ভাড়া বৃদ্ধির কোনো শঙ্কা নেই এবং জ্বালানি সংকটের কারণে পরিবহন সমস্যার সম্ভাবনা নেই।

শুক্রবার (১৩ মার্চ) ঈদ উপলক্ষে ট্রেনযাত্রা শুরুর প্রথম দিনে ঢাকার প্রধান রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী রেল যোগাযোগকে আধুনিক ও জনবান্ধব করতে নির্দেশ দিয়েছেন, যাতে মানুষ স্বল্প সময়ে আরামদায়কভাবে দীর্ঘ দূরত্বে যাতায়াত করতে পারে। সেই লক্ষ্যেই সরকার রেল ব্যবস্থায় ব্যাপক পরিবর্তনের কাজ করছে।”

ঈদযাত্রার চাপ প্রসঙ্গে তিনি জানান, মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে প্রায় ১ কোটি ২৫ লাখ থেকে দেড় কোটি মানুষ ঢাকাটি ছাড়েন, যা বিশ্বের খুব কম শহরে দেখা যায়। এত স্বল্প সময়ে এত মানুষের যাতায়াত বড় চ্যালেঞ্জ হলেও সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।

মন্ত্রী জানান, দেশের পরিবহন ব্যবস্থার সক্ষমতা বাড়াতে নতুন কোচ, বাস ও নৌযান যুক্ত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে বাস চলাচলে শৃঙ্খলা আনার বিষয়ে সরকার নজর রাখছে।

ট্রেনের শিডিউল বিষয়ে রেলপথমন্ত্রী বলেন, বড় কোনো শিডিউল বিপর্যয় এড়াতে অন্তত ৮৫–৮৭টি লোকোমোটিভ প্রয়োজন। বর্তমানে ৭৮টি লোকোমোটিভ যুক্ত করা হয়েছে এবং আগামী দুই দিনে আরও কিছু যুক্ত হলে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে।

নিরাপত্তার বিষয়ে তিনি জানান, রেলওয়ে পুলিশ ছাড়াও নিয়মিত পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌপুলিশ এবং বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করছে। আনসার সদস্যদেরও দায়িত্ব দেওয়া হয়েছে। শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ জ্যাকেট পরিহিত স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে, যারা প্রায় প্রতি ৪০০ মিটার অন্তর অবস্থান করবেন।

এ সময় উপস্থিত ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ অন্যান্য রেল কর্মকর্তারা।

ভিওডি বাংলা/এমএস 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত
সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত
রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছিলেন, এখন বিরোধিতা কেন: স্বরাষ্ট্রমন্ত্রী
রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছিলেন, এখন বিরোধিতা কেন: স্বরাষ্ট্রমন্ত্রী
নতুন সংসদে ১১ সদস্যের কমিটি গঠন, দায়িত্বে যারা
নতুন সংসদে ১১ সদস্যের কমিটি গঠন, দায়িত্বে যারা