• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা ভারতে ধনী তারকাদের শীর্ষে শাহরুখ খান CHDNEWS24 এর ৫ম বর্ষপূর্তি উদযাপন, ভিওডি বাংলার শুভেচ্ছা গণপরিবহন ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে: সড়কমন্ত্রী চট্টগ্রামে ছাত্রশিবিরের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে: রেলপথ মন্ত্রী মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন শনিবার ইরান আর আগের মতো নেই: নেতানিয়াহু জিয়া পরিবারের প্রতি কমিটমেন্ট ছিল নিখাদ ও দ্বিধাহীন: ছাত্রদল নেতা তারিক

চট্টগ্রামে ছাত্রশিবিরের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

চট্টগ্রাম প্রতিনিধি    ১৩ মার্চ ২০২৬, ১২:৩৯ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, সরকারদলীয় সংসদ সদস্যদের দ্রুত সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর জামালখান এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত এ ইফতার মাহফিলে তিনি বলেন, আজ থেকে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়েছে। কিন্তু বর্তমান সরকার সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেও এখনো সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেননি। তিনি আশা প্রকাশ করেন, সরকার খুব দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেবে।

ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি খুররাম মুরাদ ও দক্ষিণের সেক্রেটারি রাকিবুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর উত্তরের সভাপতি মুমিনুল হক। উদ্বোধনী বক্তব্য রাখেন মহানগর দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে দেশ ফ্যাসিবাদ থেকে মুক্তি পায়। এর ধারাবাহিকতায় ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার গঠিত হয়েছে। তিনি বলেন, ২০২৪ সালের আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা এবং বিদ্যমান সংবিধানের সংস্কার।

বিশেষ অতিথির বক্তব্যে জাহিদুল করিম কচি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর ২০২৪ সালে দেশ দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পেয়েছে। তিনি বলেন, দীর্ঘদিন দেশে ফ্যাসিবাদী শক্তি জুলুমতন্ত্র কায়েম করেছিল এবং সেই শক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। অতীতের জুলুম-নির্যাতনের কথা স্মরণ রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদবিরোধী অবস্থান নিতে হবে।

সভাপতির বক্তব্যে মুমিনুল হক বলেন, পবিত্র রমজান মানুষকে সত্যবাদিতা, নৈতিকতা ও আত্মসংযমের শিক্ষা দেয়। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা সত্য প্রকাশ করুন এবং ইনসাফের পক্ষে অবস্থান নিন। ভালো কাজের পাশাপাশি ভুলত্রুটিও তুলে ধরে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

উদ্বোধনী বক্তব্যে মাইমুনুল ইসলাম মামুন বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা এবং সাংবাদিকরা জাতির বিবেক হিসেবে পরিচিত। তিনি সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য মুজাহিদুল ইসলাম, ৭১ টিভির ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পি, সময় টিভির সিনিয়র রিপোর্টার শহিদুর রহমান এবং দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান নুরুল আলম মিন্টু। এ ছাড়াও উপস্থিত ছিলেন ভিওডি বাংলার ব্যুরো প্রধান রানা সাত্তার, মোহনা টিভির প্রতিনিধি সাফায়েত মোরশেদ, চ্যানেল নাইন-এর প্রতিবেদক জুনায়েদ শিবলু, সিনিউজ-এর রিপোর্টার কামরুল ইসলাম প্রমুখ।

ইফতার মাহফিলে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের বায়তুলমাল সম্পাদক খালেদ সাইফুল্লাহ, প্রচার সম্পাদক জাহিদুল আলম জয়, মহানগর উত্তরের অর্থ সম্পাদক গোলাম আযম, অফিস সম্পাদক আরফাত হোসেন এবং প্রচার ও মিডিয়া সম্পাদক রাকিব হাসানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাংশায় ৮৪ মাদ্রাসা ও এতিমখানায় উপহারের খেজুর বিতরণ
পাংশায় ৮৪ মাদ্রাসা ও এতিমখানায় উপহারের খেজুর বিতরণ
নিকলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আটক
নিকলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আটক
রাজবাড়ীতে সৌদি আরবের ১১০ কার্টন খেজুর বিতরণ
রাজবাড়ীতে সৌদি আরবের ১১০ কার্টন খেজুর বিতরণ