• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা ভারতে ধনী তারকাদের শীর্ষে শাহরুখ খান CHDNEWS24 এর ৫ম বর্ষপূর্তি উদযাপন, ভিওডি বাংলার শুভেচ্ছা গণপরিবহন ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে: সড়কমন্ত্রী চট্টগ্রামে ছাত্রশিবিরের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে: রেলপথ মন্ত্রী মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন শনিবার ইরান আর আগের মতো নেই: নেতানিয়াহু জিয়া পরিবারের প্রতি কমিটমেন্ট ছিল নিখাদ ও দ্বিধাহীন: ছাত্রদল নেতা তারিক

মধুপুরে যুবদল নেতার আয়োজনে ইফতার-দোয়া মাহফিল অনুষ্ঠিত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ১৩ মার্চ ২০২৬, ১১:৫৯ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

টাঙ্গাইলের মধুপুরে যুবদল নেতা খলিল মন্ডলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে প্রয়াত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপির বর্তমান চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।

বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলার বেরিবাইদ ইউনিয়নের মাগন্তিনগর শান্তি রানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বেরিবাইদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক সরকার, সহ-সাধারণ সম্পাদক রমজান আলী, বিএনপি নেতা আনোয়ার মাস্টার, সাবেক যুবনেতা মোহর আলী, নয়ন থিগিদি, ছাত্রদল নেতা আদনান মামুন, নাঈমুর হোসেন, জাসাস নেতা ফজলুল হক ও খোকন মিয়া।

আয়োজক যুবদল নেতা খলিল মন্ডল বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে দলের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একইসঙ্গে প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির  চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।

ইফতার মাহফিলে স্থানীয় মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি ও বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে রমজানের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

ভিওডি বাংলা-মো. লিটন সরকার/জা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিকলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আটক
নিকলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আটক
রাজবাড়ীতে সৌদি আরবের ১১০ কার্টন খেজুর বিতরণ
রাজবাড়ীতে সৌদি আরবের ১১০ কার্টন খেজুর বিতরণ
চাটমোহরে চা স্টলে বসে থাকাবস্থায় দুর্বৃত্তদের গুলিতে আহত ২
চাটমোহরে চা স্টলে বসে থাকাবস্থায় দুর্বৃত্তদের গুলিতে আহত ২