• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গোয়ালন্দে গণমাধ্যমকর্মীদের সম্মানে ইফতার মাহফিল

রাজবাড়ী প্রতিনিধি    ১২ মার্চ ২০২৬, ০৭:০৭ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

রাজবাড়ীর গোয়ালন্দে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সম্মানে শিল্প প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলার রমজান মাতুব্বর পাড়া এলাকায় অবস্থিত মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্মেলন কক্ষে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা মুন্সি, পরিচালক মো. সেলিম মুন্সি, গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংবাদিক ফোরামের আহ্বায়ক হেলাল মাহমুদ এবং সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক রেজাউল করিমসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের গুরুত্বপূর্ণ অংশ।সাংবাদিকরা সমাজের নানা সমস্যা, সম্ভাবনা ও মানুষের প্রত্যাশার কথা তুলে ধরে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাংবাদিকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ বলেও তারা উল্লেখ করেন।

পরে মাগরিবের আজানের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতার করেন।

ভিওডি বাংলা-কামাল হোসেন/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে চেয়ারম্যানকে পিটিয়ে ভিজিএফ কার্ডের তালিকা ছিনতাই
রাজশাহীতে চেয়ারম্যানকে পিটিয়ে ভিজিএফ কার্ডের তালিকা ছিনতাই
নাগেশ্বরীতে বাল্যবিবাহ বন্ধে সংলাপ-ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত
নাগেশ্বরীতে বাল্যবিবাহ বন্ধে সংলাপ-ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত
মানিকছড়িতে ৮ হাজার ৪শ’ পরিবারের মাঝে খাদ্যশষ্য বিতরণ
মানিকছড়িতে ৮ হাজার ৪শ’ পরিবারের মাঝে খাদ্যশষ্য বিতরণ