টপ নিউজ
মানিকছড়িতে ৮ হাজার ৪শ’ পরিবারের মাঝে খাদ্যশষ্য বিতরণ
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
১২ মার্চ ২০২৬, ০৫:৫৩ পি.এম.

ছবি-ভিওডি বাংলা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ৪টি ইউনিয়নে ৮ হাজার ৪শত আটত্রিশ পরিবারে ১০ কেজি হারে খাদ্যশষ্য (চাল) বিতরণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ ) সকালে উপজেলার (সদর) মানিকছড়ি ও যোগ্যাছোলা ইউনিয়নে ভিজিএফ খাদ্যশষ্য বিতরণ উদ্বোধন করা হয়। ইউনিয়ন পরিষদ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরার সভাপতিত্বে ভিজিএফ বিতরণে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভূঁইয়া।
এ সময় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অপু দে ও দীপলাল ত্রিপুরাসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। এবার ভিজিএফের আওতায় মানিকছড়ি ইউনিয়নে ৩ হাজার ১শত একষট্টি পরিবার, ২নম্বর বাটনাতলী ইউনিয়নে ১হাজার ৬শত সাতান্ন পরিবার, ৩ নম্বর যোগ্যাছোলা ইউপিতে ১ হাজার ৪ শত চুয়াত্তর পরিবার এবং ৪নম্বর তিনটহরী ইউনিয়নে ২ হাজার ১শত ছেচল্লিশ পরিবারকে ১০কেজি হারে চাউল বিতরণ করা হচ্ছে।
শুক্রবার তিনটহরী ও বাটনাতলী ইউনিয়নে বিতরণ করা হবে। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অপু দে ও দীপ লাল ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেছেন।
ভিওডি বাংলা-আলমগীর হোসেন/জা







