কুড়িগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে নতুন কমিটি

কুড়িগ্রাম প্রেসক্লাবের দুই বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটির নির্বাচনে তফসিল অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা অনুযায়ী সভাপতি পদে সফি খান, সহ-সভাপতি পদে মো. লিয়াকত আলী ও খন্দকার একরামুল হক সম্রাট, সাধারণ সম্পাদক পদে মাহফুজার রহমান খন্দকার এবং কোষাধ্যক্ষ পদে রেজাউল করিম নির্বাচিত হয়েছেন।
বুধবার (১১ মার্চ) বিকালে কুড়িগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে কার্যনির্বাহী কমিটির নতুন কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার এম. আর মিন্টু।
এছাড়া দপ্তর সম্পাদক পদে শাহীন আহমেদ, ক্রীড়া সম্পাদক পদে আব্দুল ওয়াহেদ, সমাজকল্যাণ সম্পাদক পদে কে. এম. গোলাম রব্বানী এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তৌহিদুল ইসলাম বকসী ঠান্ডা নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এস. এম. হারুন উর রশিদ ও মো. শফিকুল ইসলাম বেবু।

নির্বাচন কমিশনে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ফিরোজ আলম মনু ও মো. নাজমুল হোসেন।
নির্বাচন কমিশন নির্ধারিত তফসিল অনুযায়ী নির্বাচনী প্রক্রিয়া শেষে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় তাদের চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। এ সময় কুড়িগ্রাম প্রেস ক্লাবে সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১জন ও ২জন কার্যকরী সদস্য পদে মনোনয়পত্র জমা না দেওয়ায় এবং সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক পদে ১জন মনোনয়ন প্রত্যাহর করায় ৪টি পদ শূন্য রয়েছে।
ভিওডি বাংলা-মো. এরশাদুল হক/জা







