• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
তুরস্কে কিডনি চিকিৎসার নামে ভয়ংকর প্রতারণা, গ্রেপ্তার ৫ নতুন সংসদে ১১ সদস্যের কমিটি গঠন, দায়িত্বে যারা বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১২ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিলো আওয়ামী লীগ: সংসদে রাষ্ট্রপতি ইরানে হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি রাশিয়ার আহ্বান বিরোধী দল রাষ্ট্রপতির ভাষণ বয়কট করল, অভিযোগ তিনটি খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদ হবে সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না: এটিএম আজহারুল ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারছে না ইসরায়েল

রাজবাড়ীতে সৌদি আরবের ১১০ কার্টন খেজুর বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি    ১২ মার্চ ২০২৬, ০৫:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত

পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরবের উপহার হিসেবে পাওয়া ১১০ কার্টন খেজুর রাজবাড়ী জেলায় বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে বালিয়াকান্দি উপজেলায় ১৯ কার্টন খেজুর বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে বালিয়াকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ৬৫টি মাদরাসা ও এতিমখানার শিক্ষকদের হাতে এসব খেজুর তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার জেলা ইউনিট সদস্য খোন্দকার মনির আযম মুন্নু এবং বালিয়াকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আব্দুল হাই জোয়ার্দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, পবিত্র রমজান মাসে সৌদি আরবের পক্ষ থেকে পাওয়া এই খেজুরগুলো জেলার বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে তালিকা অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে খেজুরগুলো বিতরণ করা হচ্ছে, যাতে প্রকৃত উপকারভোগী প্রতিষ্ঠানগুলো এ সুবিধা পায়।

তিনি আরও বলেন, রমজান মাসে এসব খেজুর মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের ইফতারে সহায়ক হবে এবং এর মাধ্যমে সৌদি আরবের জনগণের সঙ্গে বাংলাদেশের মানুষের সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের বন্ধন আরও দৃঢ় হবে।

উল্লেখ্য, সৌদি আরব থেকে রাজবাড়ী জেলায় মোট ১১০ কার্টন খেজুর উপহার হিসেবে এসেছে। এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ৩৬ কার্টন, পাংশা উপজেলায় ২৬ কার্টন, বালিয়াকান্দি উপজেলায় ১৯ কার্টন, কালুখালী উপজেলায় ১৮ কার্টন এবং গোয়ালন্দ উপজেলায় ১১ কার্টন খেজুর বিতরণ করা হয়েছে।

ভিওডি বাংলা-কামাল হোসেন/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে জমে উঠেছে রেশমি পোশাকের বেচাকেনা
রাজশাহীতে জমে উঠেছে রেশমি পোশাকের বেচাকেনা
রাজশাহীতে চেয়ারম্যানকে পিটিয়ে ভিজিএফ কার্ডের তালিকা ছিনতাই
রাজশাহীতে চেয়ারম্যানকে পিটিয়ে ভিজিএফ কার্ডের তালিকা ছিনতাই
নাগেশ্বরীতে বাল্যবিবাহ বন্ধে সংলাপ-ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত
নাগেশ্বরীতে বাল্যবিবাহ বন্ধে সংলাপ-ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত