মন্ত্রী হলেন আহমদ আজম খান, শপথ পাঠ করালেন রাষ্ট্রপতি

মন্ত্রিসভায় টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান স্থান পেয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বিরতির সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পড়ান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে আহমেদ আযম খান ১ লাখ ১৩ হাজার ২১৪ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, স্বতন্ত্র প্রার্থী ও শিল্পপতি সালাউদ্দিন আলমগীর, হরিণ প্রতীক নিয়ে ৭৬ হাজার ৪৪৮ ভোট পেয়ে ব্যর্থ হন। ফলে ৩৬ হাজার ৭৬৬ ভোটের ব্যবধানে বিএনপির এ নেতা সংসদ সদস্য নির্বাচিত হন।
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের দিনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ স্পিকার ও ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হন। রাষ্ট্রপতি তাদের শপথ করান। স্পিকার ও ডেপুটি স্পিকার হওয়ায় তারা মন্ত্রিসভায় থাকতে পারবেন না।
এ সুযোগে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের এমপি এডভোকেট আহমেদ আযম খানকে মন্ত্রিসভায় নেওয়া হয়েছে। তবে এখনো তাকে কোনো মন্ত্রণালয় দেওয়া হয়নি।
ভিওডি বাংলা/জা







