• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অধিবেশনে যোগ দিতে সংসদে প্রবেশ করছেন এমপিরা

নিজস্ব প্রতিবেদক    ১২ মার্চ ২০২৬, ১০:৫৭ এ.এম.
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে ঢুকছে সংসদ সদস্যরা-ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাওয়া এই অধিবেশনে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এমপিরা সংসদ ভবনে প্রবেশ করছেন। 

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদ ভবনে ঢুকতে দেখা যায় তাদের।

সকালে সংসদ ভবন এলাকায় প্রবেশ করতে দেখা যায় নবনির্বাচিত এমপিদের। প্রথম অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। অধিবেশনে অংশ নিতে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরাও উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ

প্রথম দিনের অধিবেশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকার কথা রয়েছে। নতুন সংসদের কার্যক্রম শুরুর এই অধিবেশন ঘিরে রাজনৈতিক অঙ্গনেও রয়েছে বেশ আলোচনা।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদে জুলাই জাতীয় সনদ এবং সংবিধান সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব বাস্তবায়নের প্রশ্নে শুরুতেই আলোচনা ও বিতর্ক তৈরি হতে পারে বলে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে।

সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। সেই অনুযায়ী এবারের অধিবেশনেও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন। তবে তার এই ভাষণকে ঘিরে ইতোমধ্যে কিছু রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।

বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত হওয়ায় সংসদে তার ভাষণ দেওয়ার বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে বিরোধী দল জামায়াতে ইসলামী ও এনসিপি। দল দুটির একাধিক সূত্র জানিয়েছে, এ বিষয়টি নিয়ে প্রথম অধিবেশনেই আলোচনা ও উত্তাপ সৃষ্টি হতে পারে।

গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। সেই সরকারের অধীনেই প্রায় দেড় বছর পর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

নির্বাচনের ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশন ১৩ ফেব্রুয়ারি রাতে গেজেট জারি করে। এরপর ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন।

সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের প্রথম বৈঠক আহ্বান করার বিধান রয়েছে। সেই নিয়ম মেনেই ফলাফল ঘোষণার প্রায় এক মাসের মাথায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরিবেশ ও জলবায়ু সহযোগিতা জোরদারে বাংলাদেশ–চীন বৈঠক
পরিবেশ ও জলবায়ু সহযোগিতা জোরদারে বাংলাদেশ–চীন বৈঠক
ভালো রাজনৈতিক সংস্কৃতি গড়তে সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ভালো রাজনৈতিক সংস্কৃতি গড়তে সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান ফখরুলের
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান ফখরুলের