• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

দেবিদ্বার পাবলিকিয়ান এসোসিয়েশনের নেতৃত্বে জিল্লুর-শরীফুল


প্রকাশ:  ২৫ জানুয়ারী ২০২৫, ০৭:১৮ পি.এম.
শেয়ার করুন 0
সভাপতি জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম
সভাপতি জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম

দেবিদ্বার প্রতিনিধি  

কুমিল্লার দেবিদ্বারে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও সরকারী মেডিকেলের শিক্ষার্থীদের সংগঠন ‘দেবিদ্বার পাবলিকিয়ান এসোসিয়েশন’ এর ২৪ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।কমিটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিল্লুর রহমানকে সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শরীফুল ইসলাম আরাফাতকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় সংগঠনটির উপদেষ্টামণ্ডলীর সদস্যরা কমিটির অনুমোদন দেন। 

কমিটিতে নুর নবী, আফজাল বিন হুসাইন, আরিফুল ইসলাম, স্বাধীন করকে সহ সভাপতি করা হয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন- আবু বকর ছিদ্দিক, আয়েশা সিদ্দিকা মিতু, রনি মজুমদার ও আবু ইউসুফ।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন- হাসিবুল ইসলাম, তানজিলা আক্তার ইলহাম, তাহসান উল ইসলাম তানিম, আহাদ উদ্দীন, খাদিজা ইসলাম তামান্না, আসিফুর রহমান, জাহিদ হাসান ও আরিফুল ইসলাম।

অর্থ ও কোষাধক্ষ্য সুমাইয়া আক্তার, উপ-অর্থ ও কোষাধক্ষ্য মামুনুর রশিদ। দপ্তর সম্পাদক শাহীন আলম হৃদয়, উপ দপ্তর সম্পাদক আবু বকর ছিদ্দিক খান। প্রচার ও জনসংযোগ সম্পাদক আরিফুল ইসলাম, উপ প্রচার ও জনসংযোগ সম্পাদক মঞ্জুরুল হাসান।

২০২০ সাল থেকে পথ চলা শুরু দেবিদ্বার পাবলিকিয়ান এসোসিয়েশনের। ‘খুলে দাও বাঁধার দ্বার, গড়ব স্বপ্নের দেবিদ্বার’ স্লোগানে এই সংগঠনটি এরই মধ্যে দেবিদ্বারে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির গাইডলাইনভিত্তিক পরামর্শ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ, দেবিদ্বারে বৃক্ষরোপণ সহ নানান কর্মসূচি পালন করে আসছে। বর্তমানে সংগঠনের সদস্য এক হাজার।

ভিওডি বাংলা/এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও