খোকসায় ল্যাপটপ কান্ডে ওসি প্রত্যাহার, বিচারের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়া খোকসায় ল্যাপটপ কান্ডে প্রত্যাহার হওয়া (ওসি) মোতালেব হোসেনের বিচারের দাবিতে মানববন্ধন ও নিবার্হী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেছে খোকসা বাজারের ব্যবসায়ীরা।
বুধবার (১১ মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগী গোলাম সারওয়ার বলেন, তার ছেলের কাছে খোকসা থানার সাবেক (ওসি) মোতালেব হোসেন একটি ল্যাপটপ চাঁদা দাবি করে। ওসিকে ল্যাপটপ কিনে দেওয়া হয়। কিন্তু সেই ল্যাপটপ তার পছন্দ হয়নি। এই কারনেই আমার ছেলেকে হুমকি ধামকি দেওয়া হয়। এই বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হলে। ওসি মোতালেব হোসেনকে প্রত্যাহার করা হয়। এর পর থেকে ওসি মোতালেব ও তার সন্ত্রাসী গোষ্ঠী আমাদের হুমকি ধামকি দিচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার সন্ত্রাসীদের আশ্রয়দাতা ও চাঁদাবাজদের পৃষ্টপোষক ল্যাপটপ ঘুষ নেওয়া কান্ডে প্রত্যাহার হাওয়া ওসি মোতালেব হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে।
মানবন্ধন শেষে খোকসা উপজেলা নিবার্হী মাহমাদুল হাসানের বরাবর স্মারকলিপি প্রদান করেন ব্যবসায়ীরা।
এই সময় ব্যবসায়ী আরও বলেন, ভবিষ্যতে যাতে এই ধরনের ওসি ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি না করে সেই দিকে পুলিশ কর্মকর্তাদের সাজাক থাকতে হবে।
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯ টার দিকে খোকসা বাজারের ইলেকট্রনিকস ব্যবসায়ী মাহফুজুর রহমানের কাছ থেকে একটি ল্যাপটপ ও নগদ এক লাখ টাকা চাঁদা দাবি করে খোকসা থানার সাবেক ওসি মোতালেব হোসেন। এ ঘটনার পর ভুক্তভোগী ব্যবসায়ী গত ২৭ ফেব্রুয়ারি কুষ্টিয়ার জেলা প্রশাসকের কাছে জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন করেন এবং বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরি পরিপ্রেক্ষিতে গত (২ মার্চ) রাতে ওসি মোতালেব হোসেনকে প্রত্যাহার করা হয়।
খোকসা উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহমাদুল হাসান বলেন, একটি স্মারকলিপি পেয়েছি। উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভিওডি বাংলা/মোশাররফ হোসেন/আ







