• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইফতারের টেবিলে রাখুন তান্দুরি চিকেন কাটলেট

লাইফস্টাইল    ১১ মার্চ ২০২৬, ০৩:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

দিনভর রোজা রাখার পর ইফতারের টেবিলে সাধারণ ছোলা, পেঁয়াজু কিংবা হালিম থাকলেও নতুন কোনো আইটেম যোগ করলে খাবারের আয়োজন আরও আকর্ষণীয় হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে তৈরি করা যেতে পারে চিকেন তান্দুরি কাটলেট। মাংসপ্রেমীদের জন্য চিকেন দিয়ে বানানো এই কাটলেট হতে পারে দারুণ সুস্বাদু একটি পদ। সহজেই প্রস্তুত করা যায় এবং ইফতারের টেবিলে পরিবেশন করলে স্বাদ ও বৈচিত্র্য-দুটোই বাড়িয়ে দেয়।
 
আসুন জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন-

উপকরণ
১. লাল মরিচ গুঁড়া ১ চা চামচ
২. ডিম ২টি
৩.  সেদ্ধ আলু ২-৩টি
৪. বোনলেস চিকেন ২ কাপ
৫. আদাও রসুন বাটা ১ চা চামচ
৬. তান্দুরি মসলা ২ টেবিল চামচ
৭. গোলমরিচ গুঁড়া আধা চা চামচ 
৮. গরম মসলা আধা চা চামচ
৯. দই ৩-৪ টেবিল চামচ
১০. জিরা গুঁড়া ১ চা চামচ
১১. ধনে গুঁড়া ১ চা চামচ
১২. লেবুর রস বা ভিনেগার ১ টেবিল চামচ
১৩. তেল প্রয়োজনমতো
১৪. কাঁচামরিচ ১ টেবিল চামচ
১৫. ধনেপাতা মিহি করে কাটা ২ টেবিল চামচ 
১৬. লবণ স্বাদমতো
 
প্রস্তুত প্রণালি
প্রথমে মাংসের সঙ্গে সব মসলা মিশিয়ে আধা ঘণ্টা ম্যারিনেট করুন। এরপর চিকেন ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। ম্যারিনেট করা মাংস মাঝারি আঁচে ঢেকে রান্না করুন। মাংস সেদ্ধ হলে নামিয়ে ঠান্ডা হতে দিন এবং ছোট টুকরোতে ঝুরি করে নিন।

একটি বড় পাত্রে চটকানো আলু ও রান্না করা চিকেনের টুকরোগুলো নিন। এতে ধনেপাতা কুচি, কাঁচা মরিচ কুচি এবং গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখান। মিশ্রণ থেকে গোল বা লম্বাটে কাটলেটের আকার তৈরি করুন।

প্রথমে প্রতিটি কাটলেটকে ফেটানো ডিমে ডুবিয়ে নিন, তারপর ব্রেড ক্রাম্বসে ভালোভাবে লেপ দিন। একটি কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে কাটলেটগুলো সোনালি এবং ক্রিস্পি হওয়া পর্যন্ত ভাজুন। ভাজা কাটলেট চাটনি বা সসের সঙ্গে পরিবেশন করুন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোজার সময় সুস্থ থাকতে খাদ্যাভ্যাস কেমন হবে
রোজার সময় সুস্থ থাকতে খাদ্যাভ্যাস কেমন হবে
রমজানে লেবুর দামে আগুন, সেরা বিকল্প যা হতে পারে
রমজানে লেবুর দামে আগুন, সেরা বিকল্প যা হতে পারে
ঋতু পরিবর্তনে গলা ব্যথা?
ঋতু পরিবর্তনে গলা ব্যথা?