• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু

নিজস্ব প্রতিবেদক    ১১ মার্চ ২০২৬, ১২:০৬ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ ভবনে সরকারি দল বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই বৈঠকে সভাপতিত্ব করছেন। 

বুধবার (১১ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে বৈঠকে থাকা দলের এক সংসদ সদস্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপি সূত্রে জানা গেছে, বৈঠকে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের নির্বাচনের পাশাপাশি সংসদ অধিবেশনের শুরুতে সভাপতিত্ব বিষয়ক নানা কৌশল ও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

আরও পড়ুন: সরকারি দলের সংসদীয় সভা আজ

এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর দেড় বছর পর, ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে।

সংবিধান অনুযায়ী, সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার ৩০ দিনের মধ্যে নতুন সংসদের বৈঠক আহ্বান করা বাধ্যতামূলক। 

এর পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। অধিবেশনটি সকাল ১১টায় শুরু হওয়ার কথা।

সাধারণত জাতীয় সংসদের প্রথম অধিবেশন দীর্ঘ হয়। তবে কত দিন চলবে তা এখনও চূড়ান্ত হয়নি। নতুন সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠনের পর প্রথম অধিবেশনের সময়কাল নির্ধারণ করা হবে।

বিএনপি সূত্রে আরও জানা গেছে, সংসদের শীর্ষ পদগুলোতে দল অভিজ্ঞ ও রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিকে বসাতে চাইছে। স্পিকার পদে দলের স্থায়ী কমিটির দুই সদস্য আবদুল মঈন খান, হাফিজ উদ্দিন আহমদ এবং সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক-এর নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে হাফিজ উদ্দিন আহমদকে স্পিকার হিসেবে নিয়োগের বিষয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকার ফিলিং স্টেশনগুলোতে আজও দীর্ঘ লাইন
মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব: ঢাকার ফিলিং স্টেশনগুলোতে আজও দীর্ঘ লাইন
সরকারি দলের সংসদীয় সভা আজ
সরকারি দলের সংসদীয় সভা আজ
ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস স্বাস্থ্যের ভারপ্রাপ্ত মহাপরিচালক
ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস স্বাস্থ্যের ভারপ্রাপ্ত মহাপরিচালক