• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দূষণে শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু আজ ‘অস্বাস্থ্যকর’

নিজস্ব প্রতিবেদক    ১১ মার্চ ২০২৬, ০৯:৫২ এ.এম.
দূষণে ঢাকার আকাশ ধূসর; বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে-ছবি: সংগৃহীত

বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আবারও শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। একই সময়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। 

বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ৮টায় প্রকাশিত বায়ুমান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-এআইকিউ) দিল্লির স্কোর ছিল ২১৩, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ের মধ্যে পড়ে।

অন্যদিকে ঢাকার এআইকিউ স্কোর ছিল ১৯৯। এই স্কোর অনুযায়ী রাজধানীর বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হচ্ছে। ফলে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এ পরিস্থিতি ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী ওয়েবসাইট আইকিউএয়ারের তথ্যে জানা যায়, দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির এআইকিউ স্কোর ছিল ১৯৭। চতুর্থ স্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু, যার স্কোর ১৮৮। আর পঞ্চম অবস্থানে রয়েছে আফ্রিকার দেশ সেনেগালের রাজধানী ডাকার, যেখানে বায়ুমান সূচক ছিল ১৮১।

বিশ্বের বিভিন্ন শহরের বাতাস কতটা দূষিত বা নির্মল, তার তাৎক্ষণিক তথ্য নিয়মিতভাবে প্রকাশ করে আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচকের স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসকে ভালো বা স্বাস্থ্যসম্মত ধরা হয়। স্কোর ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয় মানের বায়ু হিসেবে বিবেচিত হয়।

ভিওডি বাংলা/জা
 
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবার বাড়তে পারে শীতের তীব্রতা
আবার বাড়তে পারে শীতের তীব্রতা
৮ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা
৮ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা
ঢাকার আকাশ পরিষ্কার, নেই বৃষ্টির সম্ভাবনা
ঢাকার আকাশ পরিষ্কার, নেই বৃষ্টির সম্ভাবনা