• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিমানবন্দরে চুম্বনের ছবি, প্রেমের গুঞ্জনে এমা ওয়াটসন

বিনোদন ডেস্ক    ৮ মার্চ ২০২৬, ০৩:৩৩ পি.এম.
ভাইরাল ছবি ও হলিউড অভিনেত্রী এমা ওয়াটসন। ছবি: সংগৃহীত

হলিউডের ‘হ্যারিপটার’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী এমা ওয়াটসন বরাবরই ব্যক্তিগত জীবন আড়ালেই রাখতে পছন্দ করেন। তবে সম্প্রতি কয়েকটি ভাইরাল ছবিকে ঘিরে সেই আড়াল যেন ভেঙে গেছে। বিমানবন্দরের মাঝেই এক রহস্যময় পুরুষকে চুম্বন করতে দেখা গেছে তাকে। আর মুহূর্তেই শুরু হয়েছে নতুন প্রেমের জল্পনা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা যায়, বিমানবন্দরে এক ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা পড়েছেন এমা ওয়াটসন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, ওই ব্যক্তি মেক্সিকান উদ্যোক্তা গঞ্জালো হেভিয়া বেইলেরেস। প্রকাশিত ছবিতে দুজনকে বেশ স্বতঃস্ফূর্তভাবে সময় কাটাতে দেখা যায়, যা উপস্থিত অনেকেরই নজর কাড়ে।

ভাইরাল ছবি।

জানা গেছে, বিমানবন্দরের সেই মুহূর্তের পর ৩৫ বছর বয়সী এই অভিনেত্রীকে ওই ব্যক্তির সঙ্গে নৈশভোজে যেতে দেখা যায়। যদিও তাদের সম্পর্কের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি কেউই।

তবে এটাই প্রথম নয়। এর আগেও ২০২৫ সালের শেষ দিকে ফ্রান্সের জনপ্রিয় স্কি অবকাশকেন্দ্র কুরশেভেলে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। পরে মেক্সিকোর বিলাসবহুল পর্যটনকেন্দ্র পুন্তা মিতাতেও তাদের একসঙ্গে সময় কাটানোর খবর প্রকাশ পায়।

এসব ঘটনার পর ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে—এটা কি শুধুই বন্ধুত্ব, নাকি সত্যিই নতুন সম্পর্কে জড়িয়েছেন এমা ওয়াটসন? প্রকাশ্যে এমন ঘনিষ্ঠ মুহূর্ত দেখার পর অনেকেই মনে করছেন, শিগগিরই হয়তো এই সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

উল্লেখ্য, এর আগে ২০২২ সালে এমা ওয়াটসনের নাম জড়িয়েছিল ব্রিটিশ ব্যবসায়ী ব্র্যান্ডন গ্রিনের সঙ্গে। অন্যদিকে গঞ্জালো হেভিয়া বেইলেরেসের সঙ্গে একসময় সম্পর্কের গুঞ্জন উঠেছিল মেক্সিকান পপ তারকা বেলিন্ডার।

গত বছর এক সাক্ষাৎকারে এমা ওয়াটসন বলেছিলেন, তিনি এমন একজনের সঙ্গে সম্পর্ক গড়তে চান, যিনি তার তারকাখ্যাতি নয়, বরং সিনেমার শিল্পকে ভালোবাসেন। নতুন এই রহস্যময় সঙ্গীকে ঘিরে সেই কথাই আবার আলোচনায় উঠে এসেছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্ধুকে অভিনন্দন জানিয়ে যা বললেন কুমার বিশ্বজিৎ
বন্ধুকে অভিনন্দন জানিয়ে যা বললেন কুমার বিশ্বজিৎ
দুবাইয়ের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন শুভশ্রী
দুবাইয়ের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন শুভশ্রী
পুরোপুরি সুস্থ হয়েই আবার কাজে ফিরব: তানিয়া বৃষ্টি
পুরোপুরি সুস্থ হয়েই আবার কাজে ফিরব: তানিয়া বৃষ্টি