• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

বাগেরহাট প্রতিনিধি    ৪ মার্চ ২০২৬, ০৯:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত

বাগেরহাটে বিপুল সংখ্যক ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (৪ মার্চ) দুপুরে বাগেরহাট সদর উপজেলার বাদে কাড়াপাড়া এলাকায় নিজ বসতঘর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বাদে কাড়াপাড়া এলাকার সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ মুনির হোসেন খোকন (৪১) এবং তার স্ত্রী রেশমা আক্তার (৩৪)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খোকনের বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশিকালে তাদের ঘর থেকে ২ হাজার পিস ইয়াবা, নগদ ৬৪ হাজার ২০০ টাকা এবং দুটি মোবাইল উদ্ধার করা হয়।

অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম জাফরুল আলম বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান আরও বলেন, আমাদের কাছে তথ্য ছিল যে মুনির হোসেন খোকনের বাড়িতে ইয়াবার একটি বড় চালান মজুত রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে সফল অভিযান পরিচালনা করা হয়েছে। জেলাজুড়ে মাদকের বিস্তাররোধে আমাদের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত