• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ড. ইউনূসের এসএসএফ নিরাপত্তা নিয়ে যে তথ্য জানালেন শফিকুল আলম ইরানের সঙ্গে কোনো আলোচনা নয়: ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ঢাকার ২ সিটির ‘দুরবস্থা’ জানালেন প্রশাসকরা সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেপ্তার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান ধানের শীষে ভোট দিতে চাওয়া অসুস্থ বৃদ্ধার পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জন্য আশীর্বাদ হয়ে এসেছেন: প্রিন্স মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধে ডিএমপির কঠোর নির্দেশ ভিআইপি প্রটোকল ছাড়া চলাচল, রাজধানীতে গতি বেড়েছে যানবাহনের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য একের পর এক ‘নরকের দরজা খুলবে’: আইআরজিসি

মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধে ডিএমপির কঠোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক    ৩ মার্চ ২০২৬, ০৮:১৭ পি.এম.
ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার

রমজানকে সামনে রেখে রাজধানীর ট্রাফিক শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে একাধিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে ট্রাফিক পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

মঙ্গলবার (৩ মার্চ) ডিএমপি সদরদপ্তরের সম্মেলন কক্ষে রমজানে রাজধানীর ব্যাংক ও শপিংমলের নিরাপত্তা, ভেজাল খাদ্যদ্রব্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সমন্বয় সভায় তিনি এ নির্দেশ দেন।

সভায় ডিএমপি কমিশনার বলেন, এ বিষয়ে ট্রাফিক পুলিশ বিশেষভাবে সক্রিয় রয়েছে। ফুটপাত ও সড়ক দখল করে রাখা অবৈধ স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

রমজানে ইফতারের আগে রাজধানীতে যানজট মারাত্মক আকার নেয় উল্লেখ করে তিনি জানান, নগরবাসী যাতে সময়মতো বাসায় পৌঁছে ইফতার করতে পারেন, সে লক্ষ্যে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে ট্রাফিক ও ক্রাইম বিভাগের সদস্যদের পাশাপাশি অতিরিক্ত ফোর্স দায়িত্ব পালন করছে। ইফতারের সময়ও তারা সড়কেই অবস্থান নিয়ে দায়িত্ব পালন করছেন, যাতে যান চলাচল স্বাভাবিক থাকে।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও সাইবার অপরাধ দমনে ডিএমপির সংশ্লিষ্ট ইউনিটগুলো কাজ করে যাচ্ছে। সবার সহযোগিতায় রমজান মাস শান্তিপূর্ণভাবে শেষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম বলেন, রমজান শুরুর পর থেকে এখন পর্যন্ত ঢাকা মহানগরে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রোজার বাকি দিনগুলো একইভাবে শান্তিপূর্ণ থাকলে ঈদ উদযাপন নির্বিঘ্ন হবে।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের দোকান, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসুন।

তিনি উল্লেখ করেন, এতে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি ব্যবসায়ীরাও বেশি নিরাপদ থাকবেন এবং অপরাধ দমনে পুলিশের কাজ সহজ হবে। প্রয়োজনে নিকটস্থ থানা কিংবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগের আহ্বান জানান তিনি। ঈদকে সামনে রেখে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা গ্রহণেরও পরামর্শ দেন।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমানসহ ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুলিস্তানে ২ কাটা হাত উদ্ধার, ফিঙ্গারপ্রিন্টে মিলল পরিচয়
গুলিস্তানে ২ কাটা হাত উদ্ধার, ফিঙ্গারপ্রিন্টে মিলল পরিচয়
জিরানি-মান্ডা খাল পুনঃউদ্ধারে শুরু হচ্ছে প্রকল্প
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব: জিরানি-মান্ডা খাল পুনঃউদ্ধারে শুরু হচ্ছে প্রকল্প
ঢাকার ইফতারের মানচিত্র বদলে দিচ্ছে বেইলি রোড
ঢাকার ইফতারের মানচিত্র বদলে দিচ্ছে বেইলি রোড