• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকায় খামেনির স্মরণে ইরান দূতাবাসে শোকবই

ভিওডি বাংলা ডেস্ক    ২ মার্চ ২০২৬, ০৩:৪৫ পি.এম.
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কে স্মরণে ঢাকায় ইরান দূতাবাসের কালচারাল সেন্টারে একটি শোকবই খোলা হয়েছে।

সোমবার (২ মার্চ) ইরান দূতাবাসের কালচারাল সেন্টার এক বার্তায় এ তথ্য জানায়। শোকবইতে সবাইকে শোকবার্তা লিখে স্বাক্ষর দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

কালচারাল সেন্টারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (শুক্রবার ও শনিবার ছুটি) শোকবইতে স্বাক্ষর ও বার্তা দেওয়া যাবে।

ঠিকানা: বাড়ি নম্বর ৭, রোড নম্বর ১১ (পুরাতন ৩২), ধানমন্ডি, ঢাকা-১২০৯।

এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে হামলা চালানো হয়। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধানসহ অন্তত ৩০ জন শীর্ষ নেতা নিহত হন।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকার গণপরিবহন হবে জনবান্ধব ও সুশৃঙ্খল, ঘোষণা প্রধানমন্ত্রীর
ঢাকার গণপরিবহন হবে জনবান্ধব ও সুশৃঙ্খল, ঘোষণা প্রধানমন্ত্রীর
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র