• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তিন দিনে শাহজালালে ৭৪ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক    ১ মার্চ ২০২৬, ০৮:১৯ পি.এম.
ছবি: সংগৃহীত

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা শুরু হলে ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল থেকে এই দেশ গুলো আকাশসীমা বন্ধ রাখে। বাংলাদেশেও এর প্রভাব পড়ে। গত তিন দিনে ঢাকা থেকে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ২৮ ফেব্রুয়ারি রাত পর্যন্ত ২৩টি ফ্লাইট বাতিল হয়। এর মধ্যে এমিরেটসের ১টি, গালফ এয়ারের ১টি, ফ্লাইদুবাইয়ের ১টি, এয়ার অ্যারাবিয়ার ৩টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৬টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি ফ্লাইট রয়েছে।

রোববার (১ মার্চ) একদিনেই বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়ায় ৪০। এদিন জাজিরা এয়ারওয়েজের ২টি, এমিরেটসের ৫টি, গালফ এয়ারের ২টি, ফ্লাইদুবাইয়ের ৪টি, কাতার এয়ারওয়েজের ২টি, সালাম এয়ারের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৮টি, কুয়েত এয়ারওয়েজের ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯টি ফ্লাইট বাতিল করা হয়।

এছাড়া সোমবার (২ মার্চ) পর্যন্ত ১১টি ফ্লাইট বাতিলের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ৫টি এবং গালফ এয়ারের ২টি ফ্লাইট রয়েছে।

উল্লেখ্য, সব মিলিয়ে প্রতিবেদনটি লেখা পর্যন্ত ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চের মধ্যে মোট ৭৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আগত হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও ধরা পড়লেন সাইফুল
সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও ধরা পড়লেন সাইফুল
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী
কেউ অভুক্ত ও অবহেলিত থাকবে না: এম এ মালিক
কেউ অভুক্ত ও অবহেলিত থাকবে না: এম এ মালিক