• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার

চান্দিনায় মা–মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি    ১ মার্চ ২০২৬, ০৭:৪৫ পি.এম.
ছবি: সংগৃহীত

কুমিল্লার চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাঁকোচ গ্রামে ঘরের ভেতর থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাত বছরের কন্যাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার পর মা নিজেও আত্মহত্যা করেছেন।

রোববার (১ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—মুজাহিদুল ইসলাম মজুমদারের স্ত্রী ফারহানা আক্তার (৩৩) ও তাদের সাত বছর বয়সী কন্যা ফাসিহা।

পারিবারিক সূত্রে জানা গেছে, ফারহানা তিন সন্তানের জননী। তার ছেলে ঢাকায় বাবার সঙ্গে বসবাস করে এবং বড় মেয়ে স্থানীয় একটি মাদ্রাসায় আবাসিকভাবে পড়াশোনা করে। ফারহানা শাশুড়ি কদরবানুর সঙ্গে ছোট মেয়ে ফাসিহাকে নিয়ে বাড়িতে থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকালে কদরবানু তালিম দিতে বাড়ি থেকে বের হন। দুপুরে ফিরে এসে ঘরের দরজা-জানালা বন্ধ দেখতে পান। ডাকাডাকিতে সাড়া না পেয়ে তিনি প্রতিবেশীদের খবর দেন।

প্রতিবেশীরা একটি জানালা ভেঙে ঘরে প্রবেশ করে পৃথক দুটি কক্ষে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, একই ঘরের দুটি কক্ষে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্তের মাধ্যমে জানা যাবে।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে জমে উঠেছে রেশমি পোশাকের বেচাকেনা
রাজশাহীতে জমে উঠেছে রেশমি পোশাকের বেচাকেনা
রাজশাহীতে চেয়ারম্যানকে পিটিয়ে ভিজিএফ কার্ডের তালিকা ছিনতাই
রাজশাহীতে চেয়ারম্যানকে পিটিয়ে ভিজিএফ কার্ডের তালিকা ছিনতাই
নাগেশ্বরীতে বাল্যবিবাহ বন্ধে সংলাপ-ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত
নাগেশ্বরীতে বাল্যবিবাহ বন্ধে সংলাপ-ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত