• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খামেনি ও তার পরিবারের হত্যাকাণ্ডকে ‘নৃশংস’ আখ্যা পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক    ১ মার্চ ২০২৬, ০৬:০০ পি.এম.
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি ঘটনাটিকে ‘নৃশংস’ আখ্যা দিয়ে বলেছেন, এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। 

রোববার (১ মার্চ) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-কে পাঠানো এক শোকবার্তায় পুতিন গভীর সমবেদনা জানান। তিনি বলেন, মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের সব নিয়মের নির্লজ্জ লঙ্ঘনের মাধ্যমে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

ক্রেমলিন প্রকাশিত বার্তায় জানানো হয়, ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের তথ্যমতে শনিবার ৮৬ বছর বয়সে খামেনি নিহত হন। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় তার মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়।

পুতিন বলেন, আয়াতুল্লাহ খামেনিকে রাশিয়ায় একজন অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে। রাশিয়া–ইরান সম্পর্ককে পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারত্বে উন্নীত করতে তার ব্যক্তিগত অবদান ছিল উল্লেখযোগ্য।

তিনি আরও বলেন, সর্বোচ্চ নেতার পরিবার, ইরানের সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা ও সমর্থন পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

প্রসঙ্গত, গত শনিবার রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ব্যাপক হামলা চালায়। ওই হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, সশস্ত্র বাহিনীর প্রধান আবদুল রাহিম মুসাভি এবং বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মোহাম্মদ পাকপুর-ও নিহত হয়েছেন বলে জানানো হয়। এছাড়া খামেনির মেয়ে, জামাতা ও নাতিও প্রাণ হারিয়েছেন বলে খবর পাওয়া গেছে।

যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হেনেছে ইরান। এতে পুরো অঞ্চলে উত্তেজনা ও অনিশ্চয়তা আরও বেড়েছে।

সূত্র: রয়টার্স

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মধ্যপ্রাচ্যে নতুন সংঘর্ষ: সৌদিতে ভয়াবহ বিস্ফোরণ
মধ্যপ্রাচ্যে নতুন সংঘর্ষ: সৌদিতে ভয়াবহ বিস্ফোরণ
শেষ ভাষণে যা বলেছিলেন খামেনি
শেষ ভাষণে যা বলেছিলেন খামেনি
পাকিস্তানের মার্কিন দূতাবাসে হামলা, নিহত ৮
পাকিস্তানের মার্কিন দূতাবাসে হামলা, নিহত ৮