• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শেষ ভাষণে যা বলেছিলেন খামেনি

আন্তর্জাতিক ডেস্ক    ১ মার্চ ২০২৬, ০৩:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) তেহরান থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মৃত্যুর মাত্র ১১ দিন আগে তিনি সর্বশেষ জনসম্মুখে ভাষণ দেন। সেই বক্তব্যে তিনি দেশের জন্য প্রতিরোধমূলক অস্ত্রের গুরুত্ব তুলে ধরেছিলেন।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়ানা প্রকাশিত ফুটেজে দেখা যায়, জেনেভায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা শুরুর পর এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন খামেনি।

ভাষণে তিনি বলেন, “আমাদের অবশ্যই প্রতিরোধী অস্ত্র থাকতে হবে। কোনো দেশের কাছে যদি প্রতিরোধী অস্ত্র না থাকে, তাহলে সেই দেশ শত্রুর পায়ের নিচে পিষ্ট হবে।”

তিনি আরও বলেন, “এই সময়ে আমাদের দেশের জন্য শক্তিশালী প্রতিরোধমূলক অস্ত্র খুবই প্রয়োজন। কিন্তু আমেরিকা অযথা এতে নাক গলাচ্ছে-তারা বলছে, ‘তোমরা এত মাপের দূর পাল্লার ক্ষেপণাস্ত্র রাখতে পারবে, তার বেশি নয়।’ এতে তাদের কী? এটা পুরোপুরি ইরানের নিজস্ব জাতীয় বিষয়।”

খামেনি তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, “তাদের মনে হয়-এবং মার্কিন প্রেসিডেন্ট বারবার বলেন-যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীই বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী। কিন্তু বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও কখনও এমন চড় খেতে পারে, যে সোজা হয়ে দাঁড়াতে পারবে না।”

বিশ্লেষকদের মতে, এই ভাষণের মাধ্যমে খামেনি ইরানের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদারের নীতিকে পুনর্ব্যক্ত করেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কঠোর বার্তা দেন।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের প্রতিরক্ষামন্ত্রী-সেনাপ্রধান নিহত, নিশ্চিত করল তেহরান
ইরানের প্রতিরক্ষামন্ত্রী-সেনাপ্রধান নিহত, নিশ্চিত করল তেহরান
খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’
খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’
খামেনির উত্তরসূরি কে হচ্ছেন?
খামেনির উত্তরসূরি কে হচ্ছেন?