• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেবো না: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি    ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৪ পি.এম.
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও দেওয়া হবে না।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সভাকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। সাংবাদিকরা তাকে সাবেক উপদেষ্টাদের দুর্নীতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করেন।

মন্ত্রী বলেন, "আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের এসব বিষয়ে সময় নষ্ট না করে সময় দেওয়া উচিত ভবিষ্যতের জন্য। ফোকাস দেওয়া উচিত কীভাবে সামনের দিকে দেশকে এগিয়ে নিতে পারবো, কীভাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারবো, দেশকে কীভাবে একটি সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত করতে পারবো।"

তিনি আরও যোগ করেন, "দুর্নীতি যারা করবে, দুদক দুদকের মতো কাজ করবে। তবে আমরা কখনো দুর্নীতি প্রশ্রয় দেইনি আর ভবিষ্যতেও দেবো না।"

সভায় মন্ত্রী জেলার উন্নয়নে সরকারি কর্মকর্তাদের একযোগে কাজ করার আহ্বান জানান।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্যামিলি কার্ড পেতে কোনো সুপারিশ ও টাকা লাগবে না
এমপি হারুন-অর-রশিদ: ফ্যামিলি কার্ড পেতে কোনো সুপারিশ ও টাকা লাগবে না
আইএএএস গ্লোবাল প্রজেক্টে দ্বিতীয় স্থান অর্জন ইবির দুই শিক্ষার্থীর
আইএএএস গ্লোবাল প্রজেক্টে দ্বিতীয় স্থান অর্জন ইবির দুই শিক্ষার্থীর
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯