• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়া

ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদারে জেলা পুলিশের নির্দেশনা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ঈদ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভায় নিরাপত্তা জোরদারে জেলা পুলিশের বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ এ নির্দেশ দেন।

তিনি আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চুরি-ছিনতাই ও সন্ত্রাস দমন, গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার এবং সড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সকল ইউনিটকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপতৎপরতা রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করতে হবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শচীন চাকমা।

এছাড়াও সভায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ, সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ওসি ডিবিসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জেলার সামগ্রিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং চলমান বিভিন্ন মামলার অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

ভিওডি বাংলা/আমিনুল ইসলাম আহাদ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাধবদীর আলোচিত আমেনা হত্যা মামলায় ২ জন মূল আসামিসহ গ্রেপ্তার ৪
মাধবদীর আলোচিত আমেনা হত্যা মামলায় ২ জন মূল আসামিসহ গ্রেপ্তার ৪
প্রতিমন্ত্রীর প্রটোকলে যাওয়ার পথে পুলিশভ্যান উল্টে আহত ৭
প্রতিমন্ত্রীর প্রটোকলে যাওয়ার পথে পুলিশভ্যান উল্টে আহত ৭
ঠিকাদারকে তালাবদ্ধ করে রাখলেন এলজিইডি প্রকৌশলী
ঠিকাদারকে তালাবদ্ধ করে রাখলেন এলজিইডি প্রকৌশলী