• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ২০

বরিশাল প্রতিনিধি    ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪০ এ.এম.
বরিশাল–ঢাকা মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বাসচালক নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

বরিশাল–ঢাকা মহাসড়কে গভীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক বাসচালকের। মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২০ জন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বাবুগঞ্জ উপজেলার নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম শেখ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বরগুনার পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (দোয়ারিকা সেতু) অতিক্রম করে নতুনহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাবিবা পরিবহনের একটি বাসের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ইসলাম পরিবহনের চালক কবির (৪০) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর দুটি বাস সড়কের ওপর আটকে থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ফলে বরিশাল–ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ওসি শামিম শেখ বলেন, “বাস দুটির চালকের অংশে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একজন চালক নিহত হয়েছেন, তবে কোনো যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি।”

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে কিশোরীকে ছিনিয়ে নিয়ে হত্যা
ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে কিশোরীকে ছিনিয়ে নিয়ে হত্যা
পাবনার ভাঙ্গুড়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাবনার ভাঙ্গুড়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ঈদের আগেই আমরা ফ্যামিলি কার্ড পাবো: জাহান্দার আলী মিয়া এমপি
ঈদের আগেই আমরা ফ্যামিলি কার্ড পাবো: জাহান্দার আলী মিয়া এমপি