• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার

দলীয় পরিচয় নয়

আহত-শহীদ পরিবার সবার পুনর্বাসন নিশ্চিত করা হবে: ইশরাক

নিজস্ব প্রতিবেদক    ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ পি.এম.
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি: ভিওডি বাংলা

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচনায় না নিয়ে জুলাই আন্দোলনে আহত, শহীদ পরিবার  সবার পুনর্বাসন ও চিকিৎসা নিশ্চিত করতে সরকার কাজ করে যাবে। শহীদ পরিবারের প্রাপ্য ভাতা যেন সঠিকভাবে তারা পান, সেটিও নিশ্চিত করা হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, আহতদের চিকিৎসা, পুনর্বাসন এবং পরিবারের সদস্যদের শিক্ষা ও বিভিন্ন ভাতার বিষয়গুলো খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী । জুলাই ফাউন্ডেশনের অতীত কার্যক্রম সম্পর্কেও জানতে চাওয়া হয়েছে। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে দেওয়া বড় অঙ্কের তহবিল যথাযথভাবে ব্যবহার করা হয়েছে কি না, সে বিষয়ে দেখা হবে ।

প্রতিমন্ত্রী জানান, জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের পুনর্বাসনের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। এ বিষয়ে দিকনির্দেশনা দিতে মাননীয় প্রধানমন্ত্রী তাদের ডেকেছিলেন। বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশনা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অতীতে কিছু বঞ্চিত পরিবার ছিল, যাদের ক্ষেত্রে বিএনপির দলীয় পরিচয় দেখে পুনর্বাসন সহায়তা সঠিকভাবে দেওয়া হয়নি। এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

ভিওডি বাংলা/সবুজ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদ হবে সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র
নবনির্বাচিত স্পিকার জাতীয় সংসদ হবে সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র
মাতুয়াইল ল্যান্ডফিল্ড হবে আধুনিক রিসোর্স পার্ক
​সরকারের নির্বাচনী ইশতেহার: মাতুয়াইল ল্যান্ডফিল্ড হবে আধুনিক রিসোর্স পার্ক