• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা-দিল্লি বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদারের আশা

আন্তর্জাতিক ডেস্ক    ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে বহুমাত্রিক সম্পর্ককে আরও জোরদারের আশা প্রকাশ করেছে ভারত। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান মুখপাত্র রণধীর জয়সওয়াল।

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী। লোকসভার স্পিকার ওম বিড়লা ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেন। তিনি নরেন্দ্র মোদির একটি চিঠি তারেক রহমানের কাছে হস্তান্তর করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ওম বিড়লার দ্বিপাক্ষিক বৈঠকও হয়েছে।’

জয়সওয়াল যোগ করেন, ‘চিঠিতে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করার প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। দুই দেশের উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্কের ওপর দাঁড়িয়ে বাংলাদেশের সঙ্গে বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করছে ভারত।’

ব্রিফিংয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার ভিসা কার্যক্রম নিয়েও কথা বলেন জয়সওয়াল। তিনি বলেন, এসব বিষয় নিয়ে পর্যায়ক্রমে বাংলাদেশ সরকারের সঙ্গে নয়াদিল্লির আলোচনা হবে।

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটে। অন্তর্বর্তী সরকারের সময়ে দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। তবে বাংলাদেশে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্কোন্নয়নের পথ প্রশস্ত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাম্পের আল্টিমেটামের পর পাল্টা হুমকি ইরানের
ট্রাম্পের আল্টিমেটামের পর পাল্টা হুমকি ইরানের
১০ দিনের মধ্যে চুক্তি না হলে ইরানে হামলার হুমকি ট্রাম্পের
১০ দিনের মধ্যে চুক্তি না হলে ইরানে হামলার হুমকি ট্রাম্পের
এপস্টেইন কেলেঙ্কারিতে সাবেক ব্রিটিশ যুবরাজ গ্রেপ্তার
এপস্টেইন কেলেঙ্কারিতে সাবেক ব্রিটিশ যুবরাজ গ্রেপ্তার