• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সরদার সাখাওয়াত:

মানুষকে ডাক্তার খুঁজতে হবে না, ডাক্তার মানুষের কাছে পৌঁছাবে

নিজস্ব প্রতিবেদক    ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৯ পি.এম.
স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন নরসিংদীতে প্রশাসন ও নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন-ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণরূপে দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত করা হবে এবং চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নরসিংদীর মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামের নিজ বাড়িতে প্রশাসন ও নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, “মানুষকে ডাক্তার খুঁজতে হবে না, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে। চিকিৎসা সেবাকে সহজলভ্য ও সার্বজনীন করার জন্য আমরা সকল প্রস্তুতি গ্রহণ করছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আশা করি আমাদের এই লক্ষ্য সফলভাবে পূরণ হবে।”

মন্ত্রী আরও বলেন, “যারা আমাদের ভোট দিয়েছেন, তাদের ওপর যেমন দায়িত্ব রয়েছে, যারা ভোট দেননি, তাদেরও সমান দায়িত্ব রয়েছে। প্রতিহিংসা ভুলে, বিদ্বেষের ঊর্ধ্বে উঠে আমরা মুক্তিযুদ্ধের সব পক্ষকে নিয়ে নতুন সমৃদ্ধশীল ও মুক্তিযুদ্ধভিত্তিক বাংলাদেশ গড়ে তুলব।”

এ সময় তিনি নরসিংদীতে একটি মেডিকেল কলেজ করার পরিকল্পনার কথাও জানান এবং উপস্থিত নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন। এছাড়া তিনি নরসিংদীর ২৫০ শয্যা হাসপাতালসহ যেসব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান চালু হয়নি, তা দ্রুত চালুর আশ্বাস দেন। তিনি নরসিংদীতে দুটি আইসিইউ ইউনিট স্থাপনের ইচ্ছাপ্রকাশও করেন।

মন্ত্রী এই অনুষ্ঠানে নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. কলিমুল্লাহ, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। সকালে তিনি নিজ বাড়িতে পৌঁছালে প্রশাসন ও নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ১২৬
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ১২৬
জিডিপির ৫ শতাংশ ব্যয় নিশ্চিত করতে চায় বিএনপি: ডা. রফিক
স্বাস্থ্য খাত জিডিপির ৫ শতাংশ ব্যয় নিশ্চিত করতে চায় বিএনপি: ডা. রফিক
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু