• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

‘কাফন রেডি রাখিস, ছাত্রলীগ ফিরবে; জয় বাংলা’


প্রকাশ:  ২২ জানুয়ারী ২০২৫, ১২:৫৮ পি.এম.
শেয়ার করুন 0
‘কাফন রেডি রাখিস, ছাত্রলীগ ফিরবে; জয় বাংলা’

নোয়াখালী প্রতিনিধি

‘কাফন রেডি রাখিস, ছাত্রলীগ ফিরবে; জয় বাংলা’ বিএনপি কার্যালয়ের সামনের সাটারে এমন লেখাই লিখে দিয়েছে দুর্বৃত্তরা। ঘুম থেকে উঠে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড কার্যালয়ের সামনে এমন লেখা দেখার পর তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করে লেখাটি মুছে দেয় স্থানীয় নেতাকর্মীরা। শুধু বিএনপির কার্যালয় নয়, পুরো বাজারে এ রকম বিভিন্ন লেখা লিখে দেয় দুর্বৃত্তরা।

বুধবার (২২ জানুয়ারি) কার্যালয়ের সামনের লেখাটি মুছে দেওয়া হলেও কোথাও কোথাও কিছু লেখা এখনো আছে। এর আগে সোমবার (২০ জানুয়ারি) সকালে সবাই দেখে এ লেখাগুলো। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর একটি ছবি ভাইরাল হলে তাতে তোলপাড় সৃষ্টি হয়।

নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের শ্রীনগর বাজারে এ ঘটনা ঘটে। ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অফিসের দেওয়ালে রাতের আঁধারে লেখাটি লিখে যায় দুর্বৃত্তরা। এ ছাড়াও অফিসের সাটারের পাশে ওয়ালে ‘জয় বাংলা’ এবং বাজারে অবস্থিত ইউনিয়ন পরিষদ কার্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ছত্রলীগ আবার ফিরবে’ এরকম বিভিন্ন লেখা লিখে রাখে দুর্বৃত্তরা।

ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় বিএনপি নেতা দিলদার আহমদ দিদার বলেন, ‘রাতের আঁধারে কে বা কারা এই লেখা লিখে দিয়েছে। আমরা লেখা দেখেই তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছি এবং লেখাগুলো মুছে দিয়েছি।’

চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি এবং প্রশাসনের লোকজনকে অবহিত করেছি। আমরা চাই সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করা হোক।’

চাটখিল থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ‘বিষয়টি আমরা মৌখিকভাবে জেনে প্রাথমিক তদন্তের জন্য মোবাইল টিম পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও