• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

আমি তো নিজের ইচ্ছায় মন্ত্রী হইনি: খলিলুর রহমান

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩০ পি.এম.
শেয়ার করুন 0
নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

প্রথম কর্মদিবসেই স্পষ্ট বক্তব্য দিলেন নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি জানিয়েছেন, ব্যক্তিগত আগ্রহ থেকে নয়, দায়িত্বের কারণেই তিনি মন্ত্রিত্ব গ্রহণ করেছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম দিন অফিস করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি তো নিজের ইচ্ছায় মন্ত্রী হইনি। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের (নির্বাচনী কারচুপি) অভিযোগ যারা করছে, তারা আবার ভোট গণনা করুক।”

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয় পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরপর মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। সেই মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান অন্তর্বর্তী সরকারের সাবেক নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তিনি টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় বিএনপি তার পদত্যাগ দাবি করেছিল—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “বিএনপি আগে পদত্যাগ চাইলেও এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে।”

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: পিএমও
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিজিএমইএর প্রতিনিধিদলের
ছবি: সংগৃহীত
দল থেকে বহিষ্কার হলে এমপি পদও শূন্য হতে পারে: নির্বাচন কমিশনার
ছবি: সংগৃহীত
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ: মির্জা ফখরুল