• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

২৫ মন্ত্রীর কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে

নিজস্ব প্রতিবেদক    ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১১ পি.এম.
ফাইল ছবি

বিএনপি সরকারের ৪৯ সদস্যের নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন ২৫ জন। এ ছাড়া প্রতিমন্ত্রীর তালিকায় আছেন ২৪ জন।

সরকারি ও বিএনপি সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাওয়া
মির্জা ফখরুল ইসলাম আলমগীর: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, আমির খসরু মাহমুদ চৌধুরী: অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়, সালাহউদ্দিন আহমদ: স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এছাড়া ইকবাল হাসান মাহমুদ: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, আবু জাফর মো. জাহিদ হোসেন: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়।

টেকনোক্র্যাট কোটায় ড. খলিলুর রহমান: পররাষ্ট্র মন্ত্রণালয়, আব্দুল আউয়াল মিন্টু: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, মিজানুর রহমান মিনু: ভূমি মন্ত্রণালয়, নিতাই রায় চৌধুরী: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, খন্দকার আব্দুল মুক্তাদির: বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

তালিকায় আছেন আরিফুল হক চৌধুরী। তিনি পাচ্ছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জহির উদ্দিন স্বপন: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, মোহাম্মদ আমিন উর রশীদ: কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়, আফরোজা খানম: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: পানি সম্পদ মন্ত্রণালয়, আসাদুল হাবিব দুলু: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, মো. আসাদুজ্জামান: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

এছাড়া জাকারিয়া তাহের: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, দীপেন দেওয়ান: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, আ ন ম এহসানুল হক মিলন: শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সরদার মো. সাখাওয়াত হোসেন: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ফকির মাহবুব আনাম: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, শেখ রবিউল আলম: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়।

ভিওডি বাংলা/ আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শপথ নিলেন দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান
ত্রয়োদশ সংসদ: শপথ নিলেন দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান
ঢাকায় এসেছেন ভারতের লোকসভার স্পিকার ও পররাষ্ট্র সচিব
ঢাকায় এসেছেন ভারতের লোকসভার স্পিকার ও পররাষ্ট্র সচিব
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে মেজর হাফিজ
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে মেজর হাফিজ