• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সংসদ ভবনে শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা

নিজস্ব প্রতিবেদক    ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৭ এ.এম.
শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে শপথ নেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা-ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের শপথগ্রহণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রচলিত রীতি অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সবার আগে শপথ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নবনির্বাচিত সংসদ সদস্যরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের নির্ধারিত শপথ কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শপথগ্রহণকে কেন্দ্র করে সংসদ এলাকায় নেওয়া হয় বিশেষ প্রস্তুতি ও প্রটোকল ব্যবস্থা।

এর আগে সকাল ৯টা থেকেই নবনির্বাচিত এমপিদের বহনকারী গাড়ি একে একে সংসদ ভবন প্রাঙ্গণে প্রবেশ করতে দেখা যায়। দলীয় পরিচয় ও আসনভিত্তিক তালিকা অনুযায়ী সদস্যদের শপথ পড়ানো হয়। শপথ শেষে প্রয়োজনীয় আনুষ্ঠানিক কাগজপত্র সম্পন্ন করেন তারা। এর মাধ্যমে নতুন সংসদের কার্যক্রম শুরুর আনুষ্ঠানিক ধাপ এগিয়ে গেল।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু, চলবে ১১ জুন পর্যন্ত
সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু, চলবে ১১ জুন পর্যন্ত
প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ
প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ
৩ দিনের সফরে ভোলায় যাচ্ছেন স্পিকার
৩ দিনের সফরে ভোলায় যাচ্ছেন স্পিকার