• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জামিন হয়নি, কারাগারে ব্যারিস্টার সুমন

   ২৭ অক্টোবর ২০২৪, ০৩:৪৯ পি.এম.
ছবি: সংগৃহীত

যুবদল নেতা সহকারী বাবুর্চি হৃদয় মিয়াকে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের দিনের রিমান্ড শেষে কারাগারে  পাঠিয়েছে আদালত।

রোববার (২৭ অক্টোবর) সকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ব্যারিস্টার সুমনের পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেলে, রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত  এ আদেশ দেয় আদালত।

গত ২১ দিবাগত মধ্যরাতে ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত ২২ অক্টোবর আসামির পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই হৃদয় জুমার নামাজ আদায় করে মিরপুর-১০ নম্বরে সমাবেশে যান। সেখানে আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। ককটেল বোমা নিক্ষেপ গুলিও চালায়। এতে গুলিবিদ্ধ হন হৃদয়। তিনি হবিগঞ্জের মাধবপুর ১০ নম্বর হাতিয়াইন ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি। ঘটনায় তিনি ২৩ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় মামলা করেন।

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন শুরু
দেশব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন শুরু
শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনীর জাহাজ চট্টগ্রামে
শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনীর জাহাজ চট্টগ্রামে
মারা গেছেন নেজামে ইসলাম পার্টির আমির সরোয়ার কামাল আজিজী
মারা গেছেন নেজামে ইসলাম পার্টির আমির সরোয়ার কামাল আজিজী