নতুন এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত নতুন এমপিদের শপথ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শপথ পড়ানোর জন্য সিইসিকে চিঠি দিয়েছে সংসদ সচিবালয়। চিঠিটি পেয়েছেও ইসি।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সংসদ সচিবালয়ের পক্ষ থেকে পাঠানো চিঠি একটু আগেই আমরা পেয়েছি।’
সদ সচিবালয়ের সচিব কানিজ মওলা জানান, মঙ্গলবার সকাল ১০টা থেকে জাতীয় সংসদের শপথ কক্ষে শপথ পাঠ অনুষ্ঠিত হবে। কয়েক দফায় শপথ পাঠ হতে পারে। সে ক্ষেত্রে গ্রুপ ধরে এলে গ্রুপভিত্তিক হবে।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ২৯৭ জন সংসদ সদস্য হিসেবে নির্বাচিতদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
সংবিধান অনুযায়ী, স্পিকার, ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সিইসিকে নির্বাচিত সংসদ সদস্যের শপথ পাঠ করাতে পারবেন। এবার প্রথমবারের মতো সেটি হতে যাচ্ছে।
ভিওডি বাংলা/আরকেএইচ







