• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গৌরীপুর মহিলা কলেজ

‘তরুণরাই পারে দেশের পরিবর্তন আনতে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি    ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ময়মনসিংহের গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে ‘তরুণরাই পারে দেশের পরিবর্তন আনতে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) কলেজের অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. হারুনুর রশিদ। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন শরীর চর্চা শিক্ষক নাদিরা জামান পান্না এবং প্রভাষক সেলিম আল রাজ।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক ফারুখ হায়দার হোসেন স্বপন, সহকারী অধ্যাপক তারিকুল ইসলাম ও প্রভাষক শারমিন সুলতানা।
প্রতিযোগিতায় পক্ষে বিতর্কে অংশগ্রহণ করেন তাসফিয়াত আহমেদ মম, আয়েশা আক্তার রুমি ও নিসা আসরাফি। অপরদিকে বিপক্ষে বিতর্কে অংশ নেন সাদিয়া আক্তার সূবর্ণা, দূরহে শাহায়ার নোভা ও প্রিয়ন্তি দে।

তীব্র ও যুক্তিনির্ভর বিতর্ক শেষে বিচারকদের রায়ে বিপক্ষ দল বিজয়ী হয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন সাদিয়া আক্তার সূবর্ণা।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আব্দুল ছিদ্দিকসহ উপস্থিত শিক্ষকমণ্ডলী।

ভিওডি বাংলা/ মেঃ হুমায়ুন কবির/ আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রোহিঙ্গা ক্যাম্পে ভূমিধস, নিহত ৫
ছবি: সংগৃহীত
চাঁদপুরে যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত বান্দরবান