• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ২১৩
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
জামায়াত জোট
জামায়াত জোট
প্রাপ্ত আসন ৭০
প্রতীক জামায়াত জোট প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ২৯৭

মোদি ও শেহবাজের অভিনন্দন ফোন পেলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২০ এ.এম.
চেয়ারম্যান তারেক রহমান-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ-ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপির বিজয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) বাংলাদেশ সময় বিকাল ৩টায় নরেন্দ্র মোদি ফোন করে তারেক রহমানকে এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান।

পরে রাত ৮টা ১০ মিনিটে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বিএনপি চেয়ারম্যানকে ফোন করে অভিনন্দন জানান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল জানান, টেলিফোনালাপে দুই নেতা বাংলাদেশের গণতান্ত্রিক এই অভিযাত্রার কথা উল্লেখ করেন। ভারত–বাংলাদেশ ও পাকিস্তান–বাংলাদেশ-উভয় দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক আরও বৃদ্ধি ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তারা। একই সঙ্গে দুই দেশের জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানান।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অভিনন্দনের জন্য ধন্যবাদ জানান এবং তাঁদের ও তাঁদের দেশের জনগণের মঙ্গল কামনা করেন।
টেলিফোনে আলাপের সময় বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন
ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন
তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন
তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন
তারেক রহমানকে মির্জা ফখরুলের শুভেচ্ছা
তারেক রহমানকে মির্জা ফখরুলের শুভেচ্ছা