• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন

নমুনা ব্যালটসহ যুবশক্তির নেতা আটক, ৩ বছরের দণ্ড

পঞ্চগড় প্রতিনিধি    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৮ পি.এম.
আহ্বায়ক সুকুমার দাস বাবু-ছবি-ভিওডি বাংলা

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় নমুনা ব্যালটসহ যুবশক্তির আহ্বায়ক সুকুমার দাস বাবুকে (৪৮) আটক করেছে পুলিশ। পরে সংক্ষিপ্ত বিচারিক আদালত তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেছেন। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুকুমার দাস বাবু একটি ব্যাটারিচালিত ভ্যানে করে দুই জনকে সঙ্গে নিয়ে এক বান্ডিল নমুনা ব্যালট নিয়ে কেন্দ্রে হাজির হন। সেখানে তিনি ভোটারদের কাছে শাপলা কলি প্রতীকে ভোট চান। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন।

সংক্ষিপ্ত বিচারিক আদালতের বিচারক রানা পারভেজ ঘটনাস্থলেই তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন। পরে দণ্ডপ্রাপ্ত সুকুমারকে আটোয়ারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটোয়ারী থানার ওসি মতিয়র রহমান বলেন, দণ্ডপ্রাপ্ত সুকুমার দাসকে দ্রুত জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ভিওডি বাংলা/ আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার