• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ক্যাপ্টেন সিফাত :

জামায়াতের এজেন্টকে বের করে দেওয়ার খবর সঠিক নয়

নিজস্ব প্রতিবেদক    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৩ এ.এম.
পোলিং এজেন্টকে জোর করে বের করে দেওয়া তথ্য সঠিক নয় সাংবাদিকদেরকে বললেন ক্যাপ্টেন সিফাত-ছবি: সংগৃহীত

ঢাকা–৬ আসনের ভোট গ্রহণ কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলছে বলে জানিয়েছেন নিরাপত্তার দায়িত্বে থাকা ক্যাপ্টেন সিফাত।

তিনি বলেন, রাজধানীর কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে জামায়াতের একজন পোলিং এজেন্টকে জোর করে বের করে দেওয়া হয়েছে এমন যে খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভুয়া। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) কেন্দ্রটি সামনে সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন।

ক্যাপ্টেন সিফাত জানান, কেন্দ্রটিতে দায়িত্বে থাকা তিনটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে কথা বলে এ ধরনের কোনো ঘটনার সত্যতা পাওয়া যায়নি। সংশ্লিষ্ট পোলিং এজেন্ট ব্যক্তিগত প্রয়োজনেই সাময়িকভাবে কেন্দ্র থেকে বের হয়েছিলেন এবং পরে আবার কেন্দ্রে ফিরে আসেন।

তিনি বলেন, ভোট গ্রহণ নির্বিঘ্নে চলছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। তিনি ভোটারদের কোনো গুজবে কান না দিয়ে নির্ভয়ে ভোট দিতে কেন্দ্রে আসার আহ্বান জানান।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ঢাকা–৬ আসনের বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ভোটের এমন পরিবেশ আগে কখনোই পাইনি’
‘ভোটের এমন পরিবেশ আগে কখনোই পাইনি’
ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও মসৃণ: কমনওয়েলথ প্রতিনিধি দল
ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও মসৃণ: কমনওয়েলথ প্রতিনিধি দল
সারা দেশে অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলে আশা ইইউ পর্যবেক্ষক দলের
সারা দেশে অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলে আশা ইইউ পর্যবেক্ষক দলের