• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভোট দিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ এ.এম.
মিরপুরে ভোটা দিলেন ডা. শফিকুর রহমান-ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) ভোটকেন্দ্রে তিনি ভোট দেন। ভোট প্রদান শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলেন।

ভোট দেওয়ার আগে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে ডা. শফিকুর রহমান বলেন, দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিজয়ের বিষয়ে তারা আশাবাদী। তিনি শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, ঢাকা-১৫ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন, নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। এ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১২৭টি এবং প্রার্থী রয়েছেন ৮ জন।

এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, আমজনতার দল থেকে মো. নিলাভ পারভেজ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মো. শফিকুল ইসলাম খান মিল্টন, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মোবারক হোসেন, জনতার দল থেকে খান শোয়েব আমান উল্লাহ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ থেকে মো. আশফাকুর রহমান, জাতীয় পার্টি থেকে মো. সামসুল হক এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) থেকে আহাম্মদ সাজেদুল হক।

সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে বিরতিহীনভাবে ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আব্দুল আজিজ স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিলেন হাবিব
আব্দুল আজিজ স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিলেন হাবিব
যে কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান
যে কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান
সালাহউদ্দিন আহমদ নিজ কেন্দ্রে ভোট দিলেন
সালাহউদ্দিন আহমদ নিজ কেন্দ্রে ভোট দিলেন