• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাংশায় ধানের শীষের গণমিছিলে জনতার ঢল

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ী-২ (পাংশা–কালুখালী–বালিয়াকান্দি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী মো. হারুন-অর-রশিদের সমর্থনে পাংশায় এক বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু হয়। পরে মিছিলটি পাংশা বাজারের প্রধান সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

গণমিছিলে রাজবাড়ী-২ আসনে ধানের শীষের প্রার্থী মো. হারুন-অর-রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খানসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

এ সময় অংশগ্রহণকারীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মো. হারুন-অর-রশিদকে বিজয়ী করার আহ্বান জানান। গণমিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

ভিওডি বাংলা/ এস কে পাল সমীর/ আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৩০
থমথমে কিশোরগঞ্জের মিঠামইন আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৩০
প্রশাসনের কঠোর নজরদারিতে ফিলিং স্টেশনগুলো
কুড়িগ্রামে জ্বালানি সংকট প্রশাসনের কঠোর নজরদারিতে ফিলিং স্টেশনগুলো
ঈশ্বরদী রণক্ষেত্র, বিএনপি কার্যালয় ভাঙচুর
অ্যাডিশনাল এসপিসহ আহত অর্ধশত ঈশ্বরদী রণক্ষেত্র, বিএনপি কার্যালয় ভাঙচুর