• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

খাগড়াছড়ি

দুর্গম পাহাড়ে হেলিকপ্টারে পৌঁছাল ভোটের সরঞ্জাম

খাগড়াছড়ি প্রতিনিধি    ৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে হেলিকপ্টারযোগে নির্বাচনি সরঞ্জাম পাঠাচ্ছে নির্বাচন কমিশন। সোমবার (৯ জানুয়ারি) সকাল থেকে জেলার সবচেয়ে দুর্গম তিনটি ভোটকেন্দ্রে এ কার্যক্রম শুরু হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানান, শুধু ব্যালট বাক্স ও প্রয়োজনীয় নির্বাচনি সামগ্রী নয়—প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদেরও হেলিকপ্টারে করে এসব কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।

তিনি বলেন, ‌‘ভৌগোলিক প্রতিবন্ধকতা ও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে বিকল্প পরিবহন হিসেবে হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দীঘিনালা উপজেলার নাড়াইছড়ি এবং লক্ষ্মীছড়ি উপজেলার শুকনাছড়ি ও বর্মাছড়ি ভোটকেন্দ্রে হেলিকপ্টারযোগে নির্বাচনি সরঞ্জাম পাঠানো হচ্ছে। পাহাড়ি জেলা খাগড়াছড়ির মধ্যে এসব কেন্দ্রকে সবচেয়ে বেশি দুর্গম হিসেবে বিবেচনা করা হয়।

খাগড়াছড়ি জেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন। জেলার ২০৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে সম্প্রতি চারজন সংসদ সদস্য প্রার্থী দাবি করেছেন, এসব কেন্দ্রের মধ্যে ১২১টি ঝুঁকিপূর্ণ এবং ৬৮টি কেন্দ্র ‘রেড মার্ক’ হিসেবে চিহ্নিত। তারা এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়েছে কঠোর প্রস্তুতি। খাগড়াছড়ি আসনে নির্বাচনি দায়িত্ব পালনে ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।

ভিওডি বাংলা/ আলমগীর হোসেন/ আ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার