• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাঙ্গাবালী

শ্রমিক দলের উদ্যোগে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি    ৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

‎‎পটুয়াখালীর রাঙ্গাবালীতে উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক বদরুজ্জামান জুয়েল হাওলাদারের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধায় রাঙ্গাবালীর পুলঘাট বাজার সংলগ্ন সেনের হাওলায় আয়োজিত ওই উঠান বৈঠকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়।

‎উঠান বৈঠকে নেতৃত্ব দেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক বদরুজ্জামান জুয়েল হাওলাদার। সভায় সভাপতিত্ব করেন আব্দুল জলিল প্যাদা।

‎এ সময় বক্তারা বলেন, ‘আমরা আজকে এই উঠান বৈঠকে একত্রিত হয়েছি একটি সুন্দর, উন্নত ও নিরাপদ ভবিষ্যতের স্বপ্ন নিয়ে। আমাদের এলাকার উন্নয়ন, অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে ধানের শীষের কান্ডারী এবিএম মোশাররফ ভাইয়ের বিজয় অত্যন্ত জরুরি।’

তারা আরো বলেন, বিগত দিনে এই এলাকার যে উন্নয়ন হয়নি, যে সমস্যা রয়ে গেছে—রাস্তা, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান—এসব সমাধানের জন্য দরকার সৎ ও দায়িত্বশীল নেতৃত্ব। এ আসনের ধানের শীষের প্রার্থী এবিএম মোশাররফ ভাই সেই নেতৃত্ব দিতে প্রস্তুত। আমরা চাই জনগণের ট্যাক্সের টাকা জনগণের কল্যাণেই ব্যয় হোক, দুর্নীতি ও অনিয়ম বন্ধ হোক।

‎জুয়েল হাওলাদার উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলেন, এখন সময় এসেছে সচেতন হওয়ার, নিজের ভোটের অধিকার সঠিকভাবে প্রয়োগ করার। উন্নয়ন, শান্তি ও মানুষের মর্যাদা ফিরিয়ে আনতে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। 

ভিওডি বাংলা/ মোঃ কাওছার/ আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অতঃপর কারা অন্ধকারে শেষ হলো সিরিয়াল কিলার সাইকো সম্রাটের ভয়ংকর খুনের গল্প
অতঃপর কারা অন্ধকারে শেষ হলো সিরিয়াল কিলার সাইকো সম্রাটের ভয়ংকর খুনের গল্প
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: ২ গেইটম্যানের বিরুদ্ধে মামলা
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: ২ গেইটম্যানের বিরুদ্ধে মামলা
আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৩০
থমথমে কিশোরগঞ্জের মিঠামইন আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৩০