• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফুলবাড়ীতে জাসাসের সংগীতের ভাষায় ভোটের প্রচারণা

   ৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে ধানের শীষের পক্ষে ব্যতিক্রমধর্মী নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জাসাসের কুড়িগ্রাম জেলা নেতৃবৃন্দ ও ফুলবাড়ী উপজেলা নেতৃবৃন্দ। প্রচারণায় দেশাত্মবোধক ও গণসংগীত পরিবেশনের মাধ্যমে ভোটারদের মাঝে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাওয়া হয়।

রোববার (৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী কুড়িগ্রাম দুই আসনের বিএনপি'র মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ-এর পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।

প্রচারণায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জাসাস আহবায়ক জাকি মোহাম্মদ আহসান হাবিব সজীব, ফুলবাড়ী উপজেলা জাসাস এর আহবায়ক নাজমুল হাসান, জাসাস সিনিয়র যুগ্ন আহবায়ক ফারুক হোসেন সহ জেলা উপজেলা নেতৃবৃন্দ।

এ সময় জাসাসের নেতাকর্মীরা বলেন, গণসংগীত মানুষের হৃদয়ে সহজে পৌঁছে যায়, তাই সংগীতের ভাষায় জনগণের কাছে বার্তা পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। প্রচারণা চলাকালে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

ভিওডি বাংলা/ জাহাঙ্গীর আলম/ আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অতঃপর কারা অন্ধকারে শেষ হলো সিরিয়াল কিলার সাইকো সম্রাটের ভয়ংকর খুনের গল্প
অতঃপর কারা অন্ধকারে শেষ হলো সিরিয়াল কিলার সাইকো সম্রাটের ভয়ংকর খুনের গল্প
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: ২ গেইটম্যানের বিরুদ্ধে মামলা
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: ২ গেইটম্যানের বিরুদ্ধে মামলা
আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৩০
থমথমে কিশোরগঞ্জের মিঠামইন আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৩০