• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাংশায় বিএনপি প্রার্থীর পক্ষে নারীদের নির্বাচনী সভা

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৮ পি.এম.
পাংশায় বিএনপি প্রার্থীর পক্ষে নারীদের নির্বাচনী সভা। ছবি: ভিওডি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ী-২ (পাংশা–কালুখালী–বালিয়াকান্দি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুন-অর-রশিদের পক্ষে পাংশা পৌরসভার ৫নং ওয়ার্ডে নারীদের নিয়ে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় পাংশা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলামের উদ্যোগে পৌর শহরের কুড়াপাড়া এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুন-অর-রশিদের সহধর্মিণী সেলিনা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খানের কন্যা চামেলী আক্তার। এছাড়াও বক্তব্য রাখেন মৌসুমী আক্তার সুমি, সেলিনা খাতুন ও নাইমা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে সেলিনা ইয়াসমিন বলেন, ‘আমার স্বামী দীর্ঘ ১৭ বছর ধরে আপনাদের পাশে থেকে আপনাদের জন্য রাজনীতি করেছেন। সুখে-দুঃখে আপনাদের পাশে ছিলেন। তিনি সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করেন। আগামী নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে তাকে বিজয়ী করবেন।’

তিনি আরও বলেন, ‘ধানের শীষ বিজয়ী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হবে এবং প্রতিটি ঘরে সেই সেবা পৌঁছে যাবে। আমার স্বামী নির্বাচিত হলে হয়তো মা-বোনেরা সরাসরি তার কাছে যেতে পারবেন না, তখন আপনারা আমার কাছে আসবেন। তার স্ত্রী হিসেবে আমি আপনাদের সমস্যার সমাধানে সর্বাত্মক চেষ্টা করবো।’

এ সময় সভায় এলাকার তিন শতাধিক নারী উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এস কে পাল সমীর/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুজানগরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আরও মৃত্যু ১, আটক ১২
সুজানগরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আরও মৃত্যু ১, আটক ১২
মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষকদের মাঝে সেচ সরঞ্জাম বিতরণ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষকদের মাঝে সেচ সরঞ্জাম বিতরণ