• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ধানের শীষের জয় নিশ্চিত, এম এ মালিক

নিজস্ব প্রতিবেদক    ৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ পি.এম.
সিলেট দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নে নির্বাচনী পথসভায় বক্তব্য দেন এম এ মালিক-ছবি-ভিওডি বাংলা

সিলেট দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নে বিএনপি প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক) মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী জনসংযোগ শুরু করেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ১ নম্বর ওয়ার্ডে পথসভায় তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ কখনো ভুলবে না বলে মন্তব্য করেন।

মালিক দাবি করেন, জাতিসংঘসহ পশ্চিমা দেশ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ভারত ও চীনের বিভিন্ন গবেষণা ও বিশ্লেষণে দেখা গেছে-আগামী নির্বাচনে বিএনপি ব্যাপকভাবে এগিয়ে রয়েছে এবং ধানের শীষের জয় নিশ্চিত। দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ এলাকার ভোটাররা মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে ধানের শীষে ভোট দিতে দৃঢ় প্রতিজ্ঞ।

হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের সমর্থনের কথাও উল্লেখ করেন তিনি। এছাড়া, জমিয়তে উলামায়ে ইসলামসহ বিভিন্ন ইসলামী দল ও আলেম সমাজ ধানের শীষের পক্ষে কাজ করছে। মালিক বলেন, “ইনশাআল্লাহ সারা বাংলাদেশে ধানের শীষ বিজয়ী হবে। দক্ষিণ সুরমা ও বালাগঞ্জের মূল্যবান ভোটে আমরা বিপুল ব্যবধানে জয়লাভ করব।” তিনি ভোটারদের ধানের শীষকে শক্তিশালী করার আহ্বান জানান।

বক্তব্যের শেষাংশে এম এ মালিক বলেন, বিএনপি ক্ষমতায় এলে দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জকে আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলা হবে। রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা এবং হিন্দু সম্প্রদায়ের উপাসনালয়সহ সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে এই উন্নয়ন সম্ভব।

সভায় সভাপতিত্ব করেন সিলাম ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি সৈয়দ রোশন আলী। উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তোরণ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া, সহসভাপতি আকতার আলী ও ১ নম্বর ওয়ার্ডের অন্যান্য নেতা-কর্মী ও অসংখ্য সমর্থক।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বর্তমান ব্যবস্থায় মত প্রকাশে কেউ গুম হবে না : রিজভী
বর্তমান ব্যবস্থায় মত প্রকাশে কেউ গুম হবে না : রিজভী
২ দিনের স্বাধীনতা দিবসের কর্মসূচি ঘোষণা বিএনপির
২ দিনের স্বাধীনতা দিবসের কর্মসূচি ঘোষণা বিএনপির
বিরোধী দলীয় নেতার টেবিলে ভারত-পাকিস্তান, যায়নি চীন-যুক্তরাষ্ট্র
বিরোধী দলীয় নেতার টেবিলে ভারত-পাকিস্তান, যায়নি চীন-যুক্তরাষ্ট্র